রাশিয়া ও বেলারুশ সফরে চীনের প্রতিরক্ষামন্ত্রী

প্রথম পাতা » আন্তর্জাতিক » রাশিয়া ও বেলারুশ সফরে চীনের প্রতিরক্ষামন্ত্রী
মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩



রাশিয়া ও বেলারুশ সফরে চীনের প্রতিরক্ষামন্ত্রী

রাশিয়া ও বেলারুশে রাষ্ট্রীয় সফর শুরু করেছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু। সোমবার (১৪ আগস্ট) তিনি ছয়দিনের এই সফর শুরু করেন। খবর আল-জাজিরার।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ছয়দিনের সফর শুরু করেছেন লি শাংফু। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী ভিক্তর ক্রেনিনের আমন্ত্রণে আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক ১১তম মস্কো সম্মেলনে যোগ দিতে ১৪ থেকে ১৯ আগস্ট রাশিয়া ও বেলারুশ সফর করবেন তিনি।

মন্ত্রণালয়ের মুখপাত্র কর্ণেল উ কিয়ান সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, রাশিয়া সফরে আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক ১১তম মস্কো সম্মেলনে বক্তব্য দেবেন চীনা প্রতিরক্ষামন্ত্রী। রাশিয়া ও অন্যান্য দেশের প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।

প্রায় ১০০টি দেশ এবং আটটি আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিরা আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক ১১তম মস্কো সম্মেলনে অংশ নিচ্ছে।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন সহযোগী গত মাসে জানিয়েছিলেন, অক্টোবরে চীন সফরের পরিকল্পনা রয়েছে পুতিনের। এর আগে মার্চে মস্কো সফর করেন চীনের প্রেসিডেন্ট সি জিন পিং। দুই দেশের সম্পর্ক নতুন যুগে প্রবেশ করেছে বলে ওই সফরে ঘোষণা দিয়েছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১২:৩২:১০   ৩৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইসরাইলি হামলায় লেবাননে ২ বাংলাদেশি আহত
টানা পঞ্চম মেয়াদে সিনেটর হওয়ার পথে শেখ রহমান
দিল্লির হোটেলে ভয়াবহ আগুন, ঘুমন্ত অবস্থায় ২১ জনের মৃত্যু
আইএলও সম্মেলনে সহসভাপতি নির্বাচিত বাংলাদেশের নাহিদা সোবহান
প্যারিসে প্রতিরক্ষা প্রদর্শনীতে ইসরায়েলি কর্মকর্তাদের নিষিদ্ধ করল ফ্রান্স
যুক্তরাষ্ট্রে ‘পারিবারিক বিবাদের জেরে’ গুলি, সন্দেহভাজনসহ নিহত ৭
ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ
ভয়াবহ বিস্ফোরণে মিয়ানমারে অন্তত ৪৬ জন নিহত
মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
গাজা দখলের ইসরাইলি পরিকল্পনার নিন্দা জানানোর আহ্বান হামাসের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ