কেরানীগঞ্জে রাসায়নিক গুদামে বিস্ফোরণ, নিহত বেড়ে ৫

প্রথম পাতা » ছবি গ্যালারী » কেরানীগঞ্জে রাসায়নিক গুদামে বিস্ফোরণ, নিহত বেড়ে ৫
মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩



কেরানীগঞ্জে রাসায়নিক গুদামে বিস্ফোরণ, নিহত বেড়ে ৫

কেরানীগঞ্জ গদারবাদ এলাকায় কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ সোহাগ (২২) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। এর আগে ঘটনাস্থলে তিনজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১২টায় দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সোহাগ।

নিহত সোহাগ মিয়া গদারবাগ এলাকার হানিফ মিয়ার ছেলে। বিস্ফোরণে ঘটনাস্থলে মারা যান সোহাগের স্ত্রী মিনা আক্তার ও দেড় বছর বয়সী মেয়ে তাইয়েবা আক্তার। তার আরেক মেয়ে তানহা আক্তার (৪) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) মো. তরিকুল ইসলাম সোহাগের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। নিহত সোহাগের ৭৫ শতাংশ পোড়া ছিল।

এ ঘটনায় মঙ্গলবার বিকেল পর্যন্ত নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে।

অপর নিহতরা হলেন- সোহাগের বড় ভাই সৌদি প্রবাসী মিলন মিয়ার স্ত্রী জেসমিন আক্তার (৩২) ও তার মেয়ে ইশা আক্তার (১৪)।

উল্লেখ্য, কেরানীগঞ্জ গদারবাগ কালোন্দি এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের সংবাদে ৬ ইউনিট কাজ করে ভোর সোয়া ৬টা টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা হয়। এর আগে ভোর ৪টার দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া যায়। এ সময় ঘটনাস্থল থেকে দুজন নারী ও একজন শিশুর মরদেহ পাওয়া গেছে। এছাড়া একজনকে আহত উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:০৫   ৪০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার
স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে সরিষাবাড়ীতে বখাটের ১ বছরের কারাদণ্ড
সদরপুর উপজেলা প্রবাসী ফোরামের পক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ে ১০টি সিলিং ফ্যান অনুদান প্রদান
সদরপুরে আমিরাবাদ ফজলুল হক পাইলট ইনস্টিটিউটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স, মশা সৃষ্টির কারখানা হাসপাতালের ড্রেনগুলো
৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যের কোঠায় আনা হবে: বাণিজ্যমন্ত্রী
রাজনৈতিক প্রভাব মুক্ত করতে আবাহনী ও ধানমন্ডি মাঠ ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে
মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন শিরোপা
এআই দিয়ে ছবি বানাতে কেন এত পানি ও বিদ্যুৎ লাগে
মনে রাখতে হবে জনগণেরও ক্ষমতা দেখানোর ইতিহাস আছে: গোলাম পরওয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ