হত্যার পর ২৪ বছর আত্মগোপন, অবশেষে র‍্যাবের হাতে গ্রেপ্তার

প্রথম পাতা » চট্টগ্রাম » হত্যার পর ২৪ বছর আত্মগোপন, অবশেষে র‍্যাবের হাতে গ্রেপ্তার
বুধবার, ১৬ আগস্ট ২০২৩



হত্যার পর ২৪ বছর আত্মগোপন, অবশেষে র‍্যাবের হাতে গ্রেপ্তার

২৪ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না মো. ছালেহ আহম্মেদের (৭০)। অবশেষে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) হাতে ধরা পড়েছেন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই আসামি।

মঙ্গলবার (১৫ আগস্ট) নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে সোমবার (১৪ আগস্ট) রাতে চট্টগ্রামের ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ছালেহ আহম্মেদ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের আলী আহমদের ছেলে।

র‍্যাব-১১ সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে হত্যার পর মো. ছালেহ আহম্মেদ গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান। পরে হত্যা মামলায় আদালত দীর্ঘ শুনানি শেষে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

র‍্যাব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান ঢাকা পোস্টকে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি মো. ছালেহ আহম্মেদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলার বেগমগঞ্জ থানায় প্রেরণ করা হয়। তারপর বিচারিক আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:০৬:১০   ৩২৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার
নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত ৫৫তম জাতীয় সমবায় দিবস
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯
ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম
পার্বত্য অঞ্চলের কৃষকদের ভাগ্যোন্নয়নে কফি ও কাজুবাদাম চাষের অপার সম্ভাবনা রয়েছে - পার্বত্য মন্ত্রী
জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান কৃষিমন্ত্রীর
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রী
৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রিজভী
মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল : ধর্মমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ