নাইজারের অভ্যুত্থান নিয়ে বৈঠকে বসছেন পশ্চিম আফ্রিকার সামরিক প্রধানরা

প্রথম পাতা » আন্তর্জাতিক » নাইজারের অভ্যুত্থান নিয়ে বৈঠকে বসছেন পশ্চিম আফ্রিকার সামরিক প্রধানরা
বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩



নাইজারের অভ্যুত্থান নিয়ে বৈঠকে বসছেন পশ্চিম আফ্রিকার সামরিক প্রধানরা

নাইজারের অভ্যুত্থান উল্টে দেওয়ার লক্ষ্যে একটি সম্ভাব্য সমন্বিত হস্তক্ষেপের ব্যাপারে ঘানায় পশ্চিম আফ্রিকার সামরিক প্রধানরা বৃহস্পতিবার বৈঠকে বসছেন। খবর এএফপি’র।
ইকোনমিক কমিউনিট অফ ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইকোওয়াস) নাইজারে ‘সাংবিধানিক শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য স্যান্ডবাই ফোর্স’ গড়ার সিদ্ধান্ত নিয়েছে।
জঙ্গি হামলায় জর্জরিত এ দেশে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার পর সামরিক শীর্ষ কর্মকর্তারা বৃহস্পতিবার ও শুক্রবার এ বৈঠকে বসতে যাচ্ছেন। দেশটিতে জিহাদিদের অতর্কিত এক হামলায় কমপক্ষে ১৭ জন প্রাণ হারিয়েছে।
নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মঙ্গলবার বুরকিনা ফাসোর সীমান্তবর্তী টিলাবেরি অঞ্চলের কুতুগু শহরের কাছে সেনাবাহিনীর একটি দল জঙ্গি হামলার শিকার হয়েছে।
সেখানে আরো ২০ সৈন্য আহত হয়েছে। এদের মধ্যে ছয়জনের অবস্থা আশংকাজনক। গত ২৬ জুলাই নাইজারে সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে এটি ছিল সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা।
জিহাদি বিদ্রোহ এক দশকেরও বেশি সময় ধরে আফ্রিকার সাহেল অঞ্চলকে গ্রাস করেছে। ২০১২ সালে মালির উত্তরাঞ্চলে জিহাদি বিদ্রোহ ছড়িয়ে পড়ার পর ২০১৫ সালে তা প্রতিবেশি দেশ নাইজার এবং বুর্কিনা ফাসোতে ছড়িয়ে পড়তে দেখা যায়।

বাংলাদেশ সময়: ১৬:১৪:৩৪   ৩৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন ইরানের শীর্ষ নেতারা, তেহরানে লাখো মানুষের ঢল
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কায় বিশ্ব বাজারে বাড়ল তেলের দাম
উত্তর কোরিয়া ইস্যুতে দক্ষিণ কোরিয়া-ইউক্রেনের বৈঠক
হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে ইরানের প্রথম বৈঠক
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন
ইসরাইল থেকে যুদ্ধাস্ত্র কিনেছে সৌদি-কাতার
কেতন আগরওয়ালের হত্যাকারীদের কঠোরতম শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর
জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান বাংলাদেশের
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প: এ পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার
চূড়ান্ত চুক্তির অধীনে ইরানকে হরমুজে টোল আদায়ের অনুমতি দেয়া হবে না: রুবিও

News 2 Narayanganj News Archive

আর্কাইভ