নরসিংদীতে ছাত্রলীগের ৬ নেতা বহিষ্কার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নরসিংদীতে ছাত্রলীগের ৬ নেতা বহিষ্কার
শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩



নরসিংদীতে ছাত্রলীগের ৬ নেতা বহিষ্কার

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর ফেসবুকে পোস্ট দেওয়ায় নরসিংদী ছাত্রলীগের ৬ নেতাকে বহিষ্কার করেছে জেলা কমিটি।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন ও সাধারণ সম্পাদক শাহ জালাল আহমেদ শাওনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন মাধবধী থানা শাখার সহসভাপতি সুজন ভূঁইয়া এবং একই থানার পাইকারচর ইউনিয়নের সহ সভাপতি শরীফুল ইসলাম শরীফ ও মনোদরদী কৃষ্ণপুর ইউনিয়নের যুগ্ম আহবায়ক জে এস জুনাইদ, পলাশ থানার সহ সভাপতি মো. নাসিম মিয়া ও একই থানার জিনারদী ইউনিয়নের সহ সভাপতি হাফিজুর রহমান এবং বেলাবো থানার নারায়নপুর ইউনিয়নের যুগ্ম আহবায়ক সাকিব আহমেদ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দলের নীতি ও আদর্শ বিরোধী কাজে জড়িত থাকায় তাদেরকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং কেন্দ্রীয় কমিটির নিকট স্থায়ী বহিষ্কারের অনুরোধ করা হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন বলেন, বহিষ্কৃত ছাত্রলীগ নেতারা আদালতের মাধ্যমে প্রমাণিত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীকে বেহেস্তের মেহমান, কুরায়ানের পাখিসহ নানা ধরনের উপমা দিয়ে প্রশংসা করায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে। জামায়াত নেতার মৃত্যুর পর বহিষ্কৃতরা তাদের নিজেদের ফেসবুক ওয়ালে সাঈদীর প্রশংসা করেছেন। ছাত্রলীগের রাজনীতি করে অথচ জামায়াত নেতার প্রশংসা করার মানে হচ্ছে, সে শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত এবং ছাত্রলীগের কমিটিতে ঘাপটি মেরে আছে। যেহেতু তারা দলের আদর্শ বহিভূত কাজ করেছে এবং দলীয় আদর্শে বিশ্বাসী নয়। তাই তাদেরকে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:১৫:২৪   ৩৪২ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রকৃত মুক্তিযোদ্ধাদের আওয়ামী লীগ খলনায়ক বানিয়েছিল: কবি হাফিজ
গোল হজম করলেও জয় নিয়ে মাঠ ছাড়ল আর্জেন্টিনা
বাগেরহাটে শহর রক্ষাবাঁধের ড্রেন সচলকরণ কর্মসূচির উদ্বোধন
‘প্রিন্স’ দেখতে এসে কাচ্চি বিরিয়ানির স্বাদ মিস করতে চান না জ্যোতির্ময়ী
হরমুজ প্রণালীতে মানবিক করিডর খুলতে জাতিসংঘের বিশেষ টাস্কফোর্স গঠন
প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রকাশ করা হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী
ভবদহের জলাবদ্ধতা নিরসনে খাল খনন উদ্বোধন
নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে হিলিয়াম গ্যাসের ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ