আজাদ প্রোডাক্টসের মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজাদ প্রোডাক্টসের মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩



আজাদ প্রোডাক্টসের মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বকেয়া হোল্ডিং ট্যাক্স পরিশোধ না করায় আজাদ প্রোডাক্টসের মালিক আবুল কালাম আজাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার বিশেষ মহানগর হাকিম আদালতের বিচারক আলাউল আকবর এ পরোয়ানা জারি করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আবেদনের পরিপ্রেক্ষিতে ফৌজদারি কার্যবিধির ৭৫ ধারায় আদালত এ আদেশ দেন।

আদেশে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আসামিকে গ্রেফতার করতে নির্দেশনা দেয়া হয়। এ ছাড়াও আদেশে আগামী ৩০ আগস্ট আসামির উপস্থিতি নিশ্চিত করা এবং চার্জ ও ডিসচার্জের জন্য শুনানির দিন ধার্য করেন আদালত।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) ডিএসসিসির জনসংযোগ দফতরের কর্মকর্তা আবু নাসের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০১০-১১ অর্থবছরের দ্বিতীয় কিস্তি থেকে ২০১৯-২০ অর্থবছরের চতুর্থ কিস্তি পর্যন্ত ৪৩ লাখ ৯৩ হাজার ৫২ টাকা ৫১ পয়সা বকেয়া হোল্ডিং ট্যাক্স (পৌর কর) পরিশোধ না করায় এবং বারবার তাগাদা দেয়া ও তলব করা সত্ত্বেও বকেয়া পৌর কর পরিশোধে কোনো পদক্ষেপ গ্রহণ না করে আদালতে গরহাজিরা থাকায় আজাদ প্রোডাক্টসের মালিক আবুল কালাম আজাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আদেশে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযুক্তকে গ্রেফতারের নির্দেশ দেয়া হয়। পাশাপাশি অভিযুক্তের উপস্থিতি নিশ্চিত করতে এবং অভিযোগ ও ডিসচার্জের শুনানির জন্য আদালত ৩০ আগস্ট দিন ধার্য করা হয়।

বাংলাদেশ সময়: ১২:১৭:২০   ৩০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জালকুড়িতে মশক নিধন কার্যক্রম উদ্বোধনে নাসিক প্রশাসক সাখাওয়াত
৮ এপ্রিল খুলছে নাসা মেইনল্যান্ড গার্মেন্টস : শ্রমমন্ত্রী
খাতা মূল্যায়নে অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি নিশ্চিতের নির্দেশনা : শিক্ষামন্ত্রী
নারায়ণগঞ্জে হাজীদের জন্য ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রথম ত্রৈমাসিক বাজেট বাস্তবায়ন প্রতিবেদন সংসদে উপস্থাপন
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স - সমাজকল্যাণ মন্ত্রী
সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না - পার্বত্য মন্ত্রী
হামের পরিস্থিতি মোকাবেলায় আইসোলেশন ও আইসিইউ প্রস্তুত : স্বাস্থ্যমন্ত্রী
জাতীয় সংসদে একাধিক বিল পাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ