জাতির পিতা বঙ্গবন্ধু ছিলেন মানবীয় গুণসম্পন্ন মহান ব্যক্তিত্ব : প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতির পিতা বঙ্গবন্ধু ছিলেন মানবীয় গুণসম্পন্ন মহান ব্যক্তিত্ব : প্রবাসী কল্যাণ মন্ত্রী
শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩



জাতির পিতা বঙ্গবন্ধু ছিলেন মানবীয় গুণসম্পন্ন মহান ব্যক্তিত্ব : প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন মহৎ, উদার, অমায়িক মানবীয় গুণসম্পন্ন একজন মহান ব্যক্তিত্ব।
মন্ত্রী আজ শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, জাতির পিতা মানুষকে অন্তরের গভীর থেকে সম্মান করতেন। খাওয়ার সময় হলে সবাইকে নিয়ে একসাথে খেতেন, ব্যক্তিগত কর্মচারী ও কর্মকর্তাগণ খেয়েছেন কি না, তার খবর নিতেন।
মন্ত্রী বলেন, জাতির পিতার পরিবারের সদস্যদের অন্যতম বৈশিষ্ট্য ছিলো- আচরণে সংযম, ভদ্রতা, বিনয়, স্নেহশীলতা, সাহসিকতা ও মানুষের প্রতি অসীম সম্মান।
জাতির পিতা বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার যে উদাত্ত আহ্বান জানিয়েছিলেন তা সে সময়ের তরুণ কর্মকর্তাকে কীভাবে সম্মোহিত করেছিল সেই ইতিহাসও তুলে ধরেন তিনি।
তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর পরিবারের নানা স্মৃতি তুলে ধরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের মমতা, আপ্যায়ন ও বঙ্গবন্ধু জেলে থাকা অবস্থায় দল পরিচালনার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। মন্ত্রী প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রা ধরে রাখতে আরও নিবেদিত হয়ে দলীয় নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ আসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাস্টার ইসমাইল আলীর সঞ্চালনায় জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, সিলেট জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজমল আলী, উপ-দপ্তর সম্পাদক আব্বাস উদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য ইমরান হোসেন সুমন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস দাস, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক চেয়ারম্যান বীরমুক্তি যোদ্ধা লুৎফুর রহমান লেবু,পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।
এদিকে জাতির পিতার ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শুক্রবার বাদ জুমআ গোয়াইনঘাট উপজেলা মডেল মসজিদে কোরআনে খতম, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে জাতির পিতার পরিবার সহ মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করে এবং দেশ ও জাতির অব্যাহত সুখ ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:০৯   ৩৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভূমি সেবায় অনন্য নজির: সরিষাবাড়ীর এসিল্যান্ড লিজা রিছিলের প্রশংসনীয় উদ্যোগ
কালকিনিতে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় তালগাছ রোপণ
সিদ্ধিরগঞ্জে ছাত্রলীগের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার
ফরিদপুরে উল্টো রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় এমপি চৌধুরী নায়াব ইউসুফ
ট্রাম্পের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান
টানা বৃষ্টি-বন্যায় অস্থির কাঁচাবাজার, বাড়ল সবজি-মাছের দাম
সাতক্ষীরায় মাদক ও চোরাই পণ্যসহ দুইজন আটক
ঝিনাইদহে সড়কে ডাকাতি, ডাকাত সর্দারসহ গ্রেফতার ৩
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের আওতামুক্ত থাকবে মেক্সিকোর ৮০ শতাংশের বেশি রপ্তানি পণ্য
সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাবে রাজশাহী: ভূমিমন্ত্রী মিনু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ