নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জানাতে সাংস্কৃতিক জাগরণ খুব বেশী দরকার : শিক্ষামন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জানাতে সাংস্কৃতিক জাগরণ খুব বেশী দরকার : শিক্ষামন্ত্রী
শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩



নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জানাতে সাংস্কৃতিক জাগরণ খুব বেশী দরকার : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, নতুন প্রজন্মকে জাতির পিতা বঙ্গবন্ধু সম্পর্কে জানাতে সাংস্কৃতিক জাগরণ খুব বেশী দরকার।
জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখার আয়োজনে শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দীপু মনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে ছিলেন, কেমন ছিলেন, বঙ্গবন্ধুর কারণে কীভাবে আমরা স্বাধীন বাংলাদেশ পেলাম এবং বাংলাদেশকে তিনি কোথায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন এবং শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়েনে কীভাবে কাজ করছেন তা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে।
তিনি বলেন, সঠিক ও সত্য তথ্যই কেবল যত অপশক্তি ও অপপ্রচার আছে তা প্রতিহত করতে পারে। আমাদের ভাষা ও সংস্কৃতির উপর যাতে কোন আঘাত হানতে না পারে সেই জন্য সাংস্কৃতিক কর্মীদের আরো বেশি সোচ্চার হতে হবে।
বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি মুক্তা পিযুষের সভাপতিত্বে মূখ্য আলোচকের বক্তব্য রাখেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক ড. শাহাদাৎ হোসেন নিপু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মিঠুন। স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ উদযাপন পরিষদের আহ্বায়ক কে এম মাসুদ।
আলোচনা সভার পূর্বে কবিতা আবৃত্তি ও দেশাত্ববোধক গান, উত্তরীয় পরিধান ও দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সবশেষে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৫৯:৪৫   ৩৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ