প্রিমিয়ার লিগে আজ মাঠে নামছে বড় দলগুলো

প্রথম পাতা » খেলাধুলা » প্রিমিয়ার লিগে আজ মাঠে নামছে বড় দলগুলো
শনিবার, ১৯ আগস্ট ২০২৩



প্রিমিয়ার লিগে আজ মাঠে নামছে বড় দলগুলো

ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) শুরু হওয়ার দ্বিতীয় সপ্তাহে মাঠে নামছে বড় ক্লাবগুলো। প্রথম ম্যাচের ড্র তাতিয়ে রেখেছে লিভারপুলকে। বোর্নমাউথের বিপক্ষে শনিবার (১৯ আগস্ট) যেকোনো মূল্যে জয় চায় অল রেডরা। অ্যানফিল্ডে ম্যাচ শুরু হবে রাত ৮টায়। আরেক ম্যাচে টটেনহ্যাম হটস্পারের মাঠে যাবে ম্যানচেস্টার ইউনাইটেড। এ মৌসুমে পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে দুই দল, তাই লড়াইটা হবে সমানে সমান। ম্যাচ শুরু রাত সাড়ে ১০টায়। একটায় নিউক্যাসলের বিপক্ষে নামবে আরেক জায়ান্ট ম্যানচেস্টার সিটি।

লিভারপুলের জন্য মৌসুমটা এবার শুরুই হয়েছে এক ধাক্কা দিয়ে। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল চেলসি। টানটান উত্তেজনার ম্যাচে ১-১ গোলে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে দু’দলকে। কিন্তু নিজেদের পারফরম্যান্সে একেবারেই খুশি না অল রেড বাহিনী। বিশেষ করে, আগে গোল করেও ম্যাচের পয়েন্ট হারানো একেবারেই মানতে পারেননি ইয়ুর্গেন ক্লপ।

দ্বিতীয় ম্যাচে তাই কোনো অবস্থাতেই হারতে চান না জার্মান বস। বোর্নমাউথের সঙ্গে ম্যাচের আগে নির্ভার রেখেছেন শিষ্যদের। আগের ভুলভ্রান্তি কাটিয়ে নতুন করে শুরুর ডাক দিয়েছেন তিনি। যদিও ইনজুরি জর্জর দলটাকে নিয়ে বেশ বিপাকে আছেন ক্লপ। মাঝমাঠে আলকান্তারার সার্ভিস এখানেও পাবে না লিভারপুল। সঙ্গে থাকবেন না স্টেফান ব্যাকেটিকও। গ্যাকপোর জায়গায় কার্টিস জোনসকে নিয়ে বাজি ধরতে চায় অল রেড ম্যানেজমেন্ট। আর দিয়েগো জোতার জায়গায় এ ম্যাচেও শুরু থেকেই থাকবেন ডারউইন নুনেজ।

রাতের আরেক ম্যাচে টটেনহ্যামের মুখোমুখি হবে মানচেস্টার ইউনাইটেড। প্রথম ম্যাচে উলভসকে হারিয়ে অনেকটাই স্বস্তিতে এরিক টেন হ্যাগ বাহিনী। এবার ধারাবাহিকতা ধরে রাখার মিশন রেড ডেভিলদের সামনে। অন্যদিকে হ্যারি কেইনকে হারিয়ে ধুসর স্পার শিবির। ব্রেন্টফোর্ডের বিপক্ষেও জিততে পারেনি মৌসুম ওপেনিংয়ে। নিজেদের এবার ফিরে পাবার লড়াইয়ে নামতে হবে লিলি হোয়াইটদের।

টটেনহ্যামের সফলতার সম্ভাবনা কতটুকু, তা নির্ভর করছে মূলত ইনজুরি লিস্টের ওপর। আপাত দৃষ্টিতে সেটা বেশ বড় বলেই মনে হচ্ছে। ব্রায়ান গিল ভুগছেন গ্রোয়িনের সমস্যায়, রদ্রিগো নেই হাঁটুর ইনজুরিতে, রায়ান ভুগছেন হ্যামস্ট্রিংয়ে, আর ফ্রেজার এবং হোয়াইটম্যান আছেন ব্যাক এবং অ্যাঙ্কেলের সমস্যায়।

বাংলাদেশ সময়: ১১:৪৭:৫৮   ২৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বসনিয়ার সঙ্গে ড্র করে বিশ্বকাপ ইতিহাসে প্রথম পয়েন্ট পেল কানাডা
জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলো যুক্তরাষ্ট্র
কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারাল দক্ষিণ কোরিয়া
দাপট দেখিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করল মেক্সিকো
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে মেক্সিকো সিটিতে স্কুল বন্ধ ও ওয়ার্ক ফ্রম হোম ঘোষণা
স্পেনের সঙ্গে ড্র করা ইরাক হারল ভেনেজুয়েলার কাছে
বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হল ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল উৎসব
বেলজিয়ামের ‘গোল্ডেন জেনারেশন’-এর শেষ বিশ্বকাপ জয়ের স্বপ্ন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ