সরিষাবাড়ীতে ২১ আগষ্ট গ্রেনেট হামলা দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে ২১ আগষ্ট গ্রেনেট হামলা দিবস পালিত
সোমবার, ২১ আগস্ট ২০২৩



সরিষাবাড়ীতে ২১ আগষ্ট গ্রেনেট হামলা দিবস পালিত

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ২১ আগষ্ট গ্রেনেট হামলা দিবস পালিত হয়েছে। সোমবার(২১ আগস্ট) সকাল ১০ টায় বীর মুক্তিযোদ্ধা এডঃ মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের আয়োজনে পৌর শহরের মুক্তিযোদ্ধা সংসদ এলাকায় অবস্থিত আওয়ামী লীগের পুরাতন কার্যালয়ের সম্মুখে জাতির পিতা বঙ্গবন্ধু ও গ্রেনেট হামলায় নিহত আইভি রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে তাদের স্মৃতি স্মরণে এক মিনিট দাড়িয়ে সকলেই নীরবতা পালন করে এবং বীর মুক্তিযোদ্ধা মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের সভাপতি আজমত আলী মাস্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি।

এ সময় জেলা পরিষদের সদস্য প্রভাষক খোরশেদ আলম, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম, আ’লীগ নেতা মোস্তাক, পুরাতন জগন্নাথগঞ্জ ঘাট বণিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাঙাসহ সহ অন্যান্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি’র নেতৃত্ব দলীয় কার্য্যালয় থেকে একটি শোক র্র্যালী বের করা হয় উপজেলা মডেল মসজিদের সম্মুখে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৬:৫২:৪৯   ৩৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
খুলনা সিটি মেডিক্যালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট
জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
বাজেটকে ব্যবসা ও বিনিয়োগবান্ধব অভিহিত করেছে ডিসিসিআই
গণবিরোধী বাজেট দাবি করে রাজধানীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ: নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
জামালপুরে বিপুল পরিমাণ চোলাই মদ ও উপকরণসহ প্রদীপ দাস গ্রেপ্তার
বর্ষার আগেই খাল খননের সুফল পাবে ফরিদপুরের কৃষকরা: জেলা প্রশাসক
মাদারীপুরের ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ