বঙ্গবন্ধু পরিবারের রক্তে খুনি জিয়া ও তার পরিবারের হাত রঞ্জিত : সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গবন্ধু পরিবারের রক্তে খুনি জিয়া ও তার পরিবারের হাত রঞ্জিত : সংস্কৃতি প্রতিমন্ত্রী
সোমবার, ২১ আগস্ট ২০২৩



বঙ্গবন্ধু পরিবারের রক্তে খুনি জিয়া ও তার পরিবারের হাত রঞ্জিত : সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকা-ের পরিকল্পনাকারী জিয়াউর রহমানের হাত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের ১৮ জন সদস্যের রক্তে রঞ্জিত হয়েছিল।
তিনি আজ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চ সংলগ্ন প্রাঙ্গণে ২১ আগষ্টের ভয়াবহ গ্রেনেড হামলার বার্ষিকীতে ‘২১ আগস্ট একটি বর্বরোচিত নিধনযজ্ঞ’ শীর্ষক আলোকচিত্র ও পাবলিক আর্ট প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিন দিনব্যাপী (২১-২৩ আগস্ট) একাডেমি আয়োজিত প্রদর্শনী উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী শাহাবুদ্দিন আহমেদ।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যাকান্ডের ৩০ বছর পর ২০০৪ সালের এই দিনে ভয়াবহ গ্রেনেড হামলায় শেখ হাসিনা সহ কয়েক’শ দলীয় নেতাকর্মীর রক্তে রঞ্জিত হয় খুনি জিয়ার স্ত্রী ও তার পুত্রের হাত। এ হামলায় নিহত হয়েছেন ২৪ জন আওয়ামী লীগ নেতাকর্মী।
সারাদেশের ৬৪ জেলায় ২১ আগস্টের গ্রেনেড হামলা নিয়ে প্রদর্শনীর ব্যবস্থা করা হবে যাতে এই প্রর্দশনী থেকে তরুণ প্রজন্ম ২১ আগস্টের ঘৃণ্য হামলা সম্পর্কে জানতে পারে।
একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে ২১ আগস্টের ভয়াল হামলা সম্পর্কে অনুভূতি জানান আলোকচিত্রী মীর ফরিদ এবং শিল্পী ও কিউরেটর অভিজিৎ চৌধুরী।

বাংলাদেশ সময়: ২৩:২০:১৯   ৩৮০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চট্টগ্রামের আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধে কিট বিতরণ
ম্যানচেস্টার সিটিকে প্রথম হারের স্বাদ দিল অ্যাস্টন ভিলা
এভারটনকে হারিয়ে ম্যানসিটিকে ধরে ফেলল আর্সেনাল
উন্নয়নের প্রধান অন্তরায় মাদক : ডা. জাহিদ
বাংলাদেশে পরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে সাম্রাজ্যবাদী শক্তি : রুহুল কবির রিজভী
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রীর ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৮ম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির অভিষেক বৈঠক সম্পন্ন
দৃঢ় মনোবল নিয়ে ঘুরে দাঁড়িয়েছে পুলিশ : আইজিপি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ