ভূমিকম্প সহনীয়তা গড়ে তুলতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে : ত্রাণ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভূমিকম্প সহনীয়তা গড়ে তুলতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে : ত্রাণ প্রতিমন্ত্রী
সোমবার, ২১ আগস্ট ২০২৩



ভূমিকম্প সহনীয়তা গড়ে তুলতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে : ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মো. এনামুর রহমান বলেছেন, বাংলাদেশে ভূমিকম্প সহনীয়তা গড়ে তুলতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। জাপান সরকার ও জাইকা’র আর্থিক ও কারিগরি সহায়তায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে আজ সোমবার সচিবালয়ে এক বৈঠককালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে দুর্যোগ সহনীয় করতে আরো অধিক সংখ্যক ঘূর্ণিঝড় ও বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। সাক্ষাৎকালে বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক রোহিঙ্গাদের বিষয়ে আলোচনা হয়। বাস্তুচ্যুত এ সকল মিয়ানমার নাগরিকের জন্য সহায়তাদানে বাংলাদেশ সরকার বিশেষ করে প্রধানমন্ত্রীর মানবীয় পদক্ষেপের প্রশংসা করেন রাষ্ট্রদূত।
কক্সবাজারের ক্যাম্পসমূহে রোহিঙ্গাদের আহার, সুপেয় পানি, চিকিৎসা, শিক্ষা, পয়:নিস্কাশন, আইন-শৃঙ্খলা ইত্যাদি বিষয়ে আলোকপাত করে রাষ্ট্রদূত সরকারের গৃহীত পদক্ষেপ ও ব্যবস্থাপনার প্রশংসা করেন। রোহিঙ্গা সমস্যাসহ যেকোনো দুর্যোগে জাপান সরকার বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেন রাষ্ট্রদূত।
এদিকে চট্টগ্রাম ও কক্সবাজারে সার্বিক বন্যা পরিস্থিতি, উদ্ধার কার্যক্রম এবং আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষজনের নিকট শুকনো ও রান্না করা খাদ্য সামগ্রী সরবরাহ ইত্যাদি বিষয়ে আলোচনায় রাষ্ট্রদূত সরকারের প্রশংসা করেন।
এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান এনডিসি, অতিরিক্ত সচিব মো. হাসান সারওয়ার এবং কে এম আব্দুল ওয়াদুদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২৭:০০   ২৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সৌদিতে নিহত মোশাররফের সন্তানদের শিক্ষা ব্যয় বহন করবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী
মাদারীপুরে পিকআপ-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১০
নেই যানজট, মহাসড়কে ফিরেছে গতি
বিশ্বকাপের আগে শেষ প্রীতি ম্যাচের দল ঘোষণা জার্মানির
বিশেষ চার্টার্ড ফ্লাইটে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি
সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরের অর্ধশতাধিক স্থানে ঈদের জামাত
আজ পবিত্র জুমাতুল বিদা
ইরান যুদ্ধে ১৬ সামরিক বিমান হারাল যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ
মিসাইল ও ড্রোনের গর্জনের মধ্যেই মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ