সাইবার ঝুঁকি মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-ভারত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাইবার ঝুঁকি মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-ভারত
সোমবার, ২১ আগস্ট ২০২৩



সাইবার ঝুঁকি মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-ভারত

সাইবার ঝুঁকি মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ও ভারত। এ লক্ষ্যে উভয় দেশ যৌথভাবে সাইবার ড্রিল এবং সক্ষমতা উন্নয়নের কর্মশালা করতে ঐক্যমত পোষণ করেছে।

সোমবার (২১ আগস্ট) ভারতের নয়া দিল্লিতে সার্ট ইন্ডিয়ার প্রধান কার্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের (সার্ট ইন্ডিয়া) মহাপরিচালক ড. সঞ্জয় বাহলের দ্বিপাক্ষিক বৈঠককালে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

দ্বিপাক্ষিক বৈঠকে আধার সিস্টেমের কারিগরি ও ব্যবস্থাপনার মাধ্যমে ভারতীয় নাগরিকরা, নাগরিক সেবা গ্রহণের পাশাপাশি কীভাবে সুশাসন প্রতিষ্ঠা করা হচ্ছে তা তুলে ধরা হয়।

এসময় প্রতিমন্ত্রী বাংলাদেশের এনআইডি সিস্টেমকে আরও ভবিষ্যতমুখী এবং অধিকতর ভ্যালু অ্যাডেড সল্যুশন অন্তর্ভুক্ত করার বিষয়েও মতামত ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:০৬   ৩৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জের রাজনৈতিক সম্প্রীতি অন্য জেলায় বিরল: ডিসি
শহীদ পরিবারের পাশে থাকবে নাসিক, চাকরির আশ্বাস সাখাওয়াতের
জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করিম
গুম-খুন ও গায়েবি মামলার ভয়াবহ চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
জুলাইয়ের কৃতিত্ব নেওয়ার জন্য সবাই প্রতিযোগিতায় নেমেছে : স্বরাষ্ট্রমন্ত্রী
সাম্রাজ্যবাদবিরোধী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান ভারপ্রাপ্ত স্পিকারের
‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের
জুলাই বিপ্লব ছিল দীর্ঘদিনের স্বৈরাচারবিরোধী ক্ষোভের বিস্ফোরণ - স্বাস্থ্যমন্ত্রী
মাদারগঞ্জে ৮০ পিস ইয়াবাসহ মেলান্দহের স্বেচ্ছাসেবক দল নেতাসহ ২ যুবক আটক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ