দশজনের বেশি ডেঙ্গু রোগী পেলে ওয়ার্ড হবে লাল চিহ্নিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » দশজনের বেশি ডেঙ্গু রোগী পেলে ওয়ার্ড হবে লাল চিহ্নিত
বুধবার, ২৩ আগস্ট ২০২৩



দশজনের বেশি ডেঙ্গু রোগী পেলে ওয়ার্ড হবে লাল চিহ্নিত

গত এক সপ্তাহে যে ওয়ার্ডগুলোতে ১০ জনের বেশি ডেঙ্গু রোগী পাওয়া গেছে, সেসব ওয়ার্ডগুলোকে লাল চিহ্নিত এলাকা হিসেবে আমরা ঘোষণা করব বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (২৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মেয়র তাপস বলেন, আগামী শনিবার থেকে ওয়ার্ডভিত্তিক বিশেষ অভিযান শুরু করবে ডিএসসিসি। গত এক সপ্তাহে কমপক্ষে ১০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এমন ওয়ার্ডগুলোকে লাল চিহ্নিত ওয়ার্ড হিসেবে আমরা মার্ক করব। সেই এলাকার বাসিন্দা, হোল্ডিংসহ সব স্থাপনার মালিকরা যেন নিজেরা তাদের স্থাপনা পরিষ্কার করে সেই আহ্বান জানাবো। আমাদের পরিচ্ছন্নতাকর্মী, মশকনিধন কর্মীরাও সেসব এলাকা পরিচ্ছন্ন রাখবে।

তিনি বলেন, আমরা দিনব্যাপী সেসব ওয়ার্ডে চিরুনি অভিযান পরিচালনা করব। সবার সহযোগিতায় এডিস মশার উৎসস্থল ধ্বংস করব। আগামী শনিবার থেকে এই কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি। আমরা যদি আমাদের জীবনকে, পরিবারকে সুরক্ষিত রাখতে চাই, তাহলে আমাদের সবচেয়ে বড় গুরুদায়িত্ব হবে নিজ আঙিনা পরিচ্ছন্ন রাখা, মশার লার্ভার উপযোগী পরিবেশ ধ্বংস করা। তাই নগরবাসীর প্রতি আহ্বান আমাদের এমন কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করুন। যেন ডেঙ্গু রোগের বিস্তারকে আমরা রোধ করতে পারি।

ডিএসসিসি মেয়র বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আমরা ইতোমধ্যে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছি। ডেঙ্গুর এই ভরা মৌসুমে আরও ঊর্ধ্বগতির আশঙ্কা ছিল, কিন্তু এখন স্থিতিশীল রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরও বলেছে ডেঙ্গুতে ঢাকা শহর এখন স্থিতিশীল, রোগীর সংখ্যা অনেকটাই নিয়ন্ত্রণে আসছে।

এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:০০:৫৮   ৩৫৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ সদরে ৫০০ কাব সদস্যের অংশগ্রহণে ৫ দিনব্যাপী ক্যাম্পুরী শুরু
সালথায় আধিপত্যের বিরোধে সংঘর্ষ, ভাঙচুর ১৫ বসতঘর
নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস
রাষ্ট্র মেরামতে নতুন সনদ ও রাজনৈতিক নেতৃত্ব বদলের আহ্বান মঞ্জুর
একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
এলডিসি উত্তরণে কমনওয়েলথের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার আহ্বান
আন্তর্জাতিক মানের প্রযুক্তিনির্ভর ইমিগ্রেশন ব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান রাষ্ট্রপতির
৭ নভেম্বর উপলক্ষে স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খাম উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
সরিষাবাড়ীতে নদী থেকে মাটি কাটার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ