শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অভাবনীয় সাফল্যের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে : ব্রিটিশ হাইকমিশনার

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অভাবনীয় সাফল্যের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে : ব্রিটিশ হাইকমিশনার
বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩



শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অভাবনীয় সাফল্যের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে : ব্রিটিশ হাইকমিশনার

ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক গ্লোবাল ওয়ার্মিং নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেছেন, তার নেতৃত্বে বাংলাদেশ অভাবনীয় সাফল্যের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক আজ বৃহস্পতিবার সকালে সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে তার সিলেট নগরীর পাঠানটুলাস্থ বাস ভবনে সৌজন্য সাক্ষাতকালে এ মন্তব্য করেন।
বৃটিশ হাইকমিশনার সারাহ কুক সিসিক মেয়রের সাথে বৃটেন ও সিলেটের নানা বিষয়ে নিয়ে আলোচনা করেন।
এসময় তিনি সিলেটের পরিবেশবান্ধব উন্নয়নের জন্য ব্রিটিশ সরকারের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে মেয়রকে আশ্বস্ত করেন। তিনি ব্রিটিশ বাংলাদেশীদের নিয়ে নবনির্বাচিত মেয়রের বিভিন্ন পদক্ষেপ এবং পরিকল্পনার প্রশংসা করেন।
সারাহ কুক সিলেটবাসীর অতিথিপরায়নতারও ব্যাপক প্রশংসার পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যে নিজের মুগ্ধতার কথাও জানান।

বাংলাদেশ সময়: ২৩:৪৮:৩৫   ৩৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চরভদ্রাসনে ডিএনসির অভিযানে নারীসহ দুই মাদক কারবারি আটক
বোয়ালমারীতে শিক্ষার্থীদের মাঝে পিংক বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ, লাইব্রেরি উদ্বোধন
নারায়ণগঞ্জ সদরে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা কর্মশালা: ১৫ প্রতিষ্ঠানে ভেন্ডিং মেশিন বিতরণ
চিত্রশিল্পী নূর মোহাম্মদের ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ
মহাকাশে ভারতের স্যাটেলাইটের ধ্বংসাবশেষ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট
আগুনে পুড়ে ছাই ৪টি ষাঁড়, সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির সর্বস্বান্ত
মৃত্যুর আগে শেষ অনুষ্ঠানে যা বলেছিলেন নানা পাটেকার
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ