রূপগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩



রূপগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

রূপগঞ্জে স্ত্রী চামেলী (২৪) কে হত্যার দায়ে স্বামী রাশেদুল ওরফে রাশদের (৪৫) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে আসামির উপস্থিতিতে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. শাহাবুদ্দিন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রাশেদুল ওরফে রাশেদ ঝিনাইদহের শৈলকুপার আবু বক্কর সিদ্দিকের ছেলে। নিহত চামেলী ঝিনাইদহের শৈলকুপা এলাকার লাল চাঁনের মেয়ে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. সালাউদ্দিন সুইট বলেন, দণ্ডপ্রাপ্ত রাশেদুল ওরফে রাশেদ তার স্ত্র চামেলীকে নিয়ে রূপগঞ্জে বসবাস করতেন। ২০০০ সালের ২ আগস্ট পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে।

এ ঘটনায় চামেলীর ভগ্নিপতি শাহজাহান বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন। আদালত ৯ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বিচারকাজ শেষে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এর সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:১৭   ৪৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
‘প্রেম খুঁজে পেতে এখন আরো বিভ্রান্ত হতে হয়’, বললেন ঐশ্বর্য
দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে : পানিসম্পদমন্ত্রী
সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ
নাটোরে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ