নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতি, আটক ৬

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতি, আটক ৬
শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩



নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতি, আটক ৬

নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতির অভিযোগে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা। এর আগে বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে সোনারগাঁ উপজেলার পাকুন্দা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন: মো. শামিম হোসেন, আরিফুল ইসলাম, নাহিদুল ইসলাম, মিলন, রায়হান সরকার মামুন ও নয়ন।

অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা বলেন, ‘বৃহস্পতিবার রাতে ডাকাতি শেষে একদল ডাকাত টয়োটা কোম্পানির একটি হায়েস গাড়ি নিয়ে পাকুন্দা সেতু এলাকায় পুলিশের চেকপোস্ট অতিক্রম করছিল। এসময় ডাকাতদের কাছে জিম্মি থাকা এক ব্যক্তি চিৎকার দিলে বিষয়টি টহল পুলিশের নজরে আসে। তখন ডাকাত দল পালানোর চেষ্টা করলে পুলিশ হায়েস গাড়িটিসহ ডাকাত দলের ছয়জনকে আটক করে। পরে তাদের তল্লাশি করে জিম্মি করা ব্যক্তির কাছ থেকে ডাকাতি করা নগদ নব্বই হাজার টাকা, চারটি মোবাইল ফোন, একটি খেলনা পিস্তল, ডিবি ও ডিএমপি পুলিশের লোগো ছাপানো একটি কটি, এক সেট অকেজো ওয়ারলেস, এক জোড়া হাত কড়া, চাইনিজ কুড়াল, টর্চ লাইট ও লাঠিসোটাসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে।’

জেলা পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘ডাকাত দল সোনারগাঁ উপজেলার এশিয়ান হাইওয়ে রোডের নয়াপুর কাঠালিয়াপাড়া এলাকায় কনফিডেন্স ব্যাটারি কারখানার সামনের রাস্তা থেকে মৃণাল কান্তি রায় নামের ওই ব্যক্তিকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদের ব্যবহৃত হায়েস গাড়িতে জোর করে তুলে নেয়। পরে ওই ব্যক্তিকে স্বর্ণ চোরাকারবারি আখ্যা দিয়ে তার হাত-পা ও চোখ বেঁধে সঙ্গে থাকা নব্বই হাজার টাকা লুটে নিয়ে তাকেসহ পালানোর সময় ডাকাতরা পুলিশের কাছে ধরা পড়ে।’

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ‘আটক ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং গাড়িতে থাকা ব্যক্তিকে রাস্তা থেকে হাত পা বেঁধে গাড়িতে তুলে তার নব্বই হাজার টাকা ডাকাতি করেছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় আটক ডাকাত দলের ছয়জনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

বাংলাদেশ সময়: ১৭:০২:০৩   ৪৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ