‘বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশের সেবায় নিয়োজিত হতে হবে’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশের সেবায় নিয়োজিত হতে হবে’
শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩



‘বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশের সেবায় নিয়োজিত হতে হবে’

ছাত্রলীগের নেতাকর্মীদের বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশ মাতৃকার সেবায় নিয়োজিত করতে আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শুক্রবার (২৫ আগস্ট) নওগাঁ জেলা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার অধিকার রক্ষার পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক স্বার্থ সুরক্ষায় অনবদ্য ভূমিকা পালন করে আসছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী ১ সেপ্টেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশ সফল করতে এই সভার আয়োজন করা হয়।

জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সভার আয়োজন করে নওগাঁ জেলা ছাত্রলীগ। সভায় প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার।

সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, সহসভাপতি আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্য শাহীন মনোয়ারা হক, আত্রাই-রাণীনগরের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভি এবং সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৭:৩০:৫৬   ৩২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ-ভারত সম্পর্ক আরো জোরদারের আশাবাদ : মঈন খান
চরভদ্রাসনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
সদরপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পাহাড়ের মানুষের মঙ্গলে কাজ করে যেতে চাই: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
সাকার গোলে আর্সেনালের জয়
সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা মামলার প্রধান আসামি মাইকেল ও তার ছেলে গ্রেফতার, ৩টি ছুরি উদ্ধার
বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান
আজকের রাশিফল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ