ভারতের সংসদ ভবনে দেখানো হবে সানি-আমিশার ‘গদর ২’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভারতের সংসদ ভবনে দেখানো হবে সানি-আমিশার ‘গদর ২’
শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩



ভারতের সংসদ ভবনে দেখানো হবে সানি-আমিশার ‘গদর ২’

সানি দেওল ও আমিশা প্যাটেল অভিনীত ‘গদর-২’ সিনেমার জন্য নয়া ঘোষণা। গড়তে চলেছে ইতিহাস। ভারতের লোকসভার নতুন সংসদ ভবনে আগামী তিন দিন ধরে দেখানো হবে সিনেমাটি।

সানি দেওল একজন সংসদ সদস্য। গুরুদাসপুরের বিজেপি সাংসদ তিনি। সহকর্মী অন্য সংসদ সদস্যদের অনুরোধেই নাকি লোকসভায় ‘গদর ২’ দেখানো হবে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ‘গদর-২’র অন্যতম প্রযোজক জি স্টুডিওকে সিনেমাটি নতুন লোকসভা ভবনে প্রদর্শনের জন্য অনুরোধ জানানো হয়েছে। তাই সিনেমাটি প্রদর্শনের জন্য মোট পাঁচটি শোয়ের আয়োজন করা হয়েছে।

এই প্রথমবারের জন্য লোকসভায় এবং নতুন সংসদ ভবনে কোনো ছবি প্রদর্শিত হবে। সেই কারণেই ‘গদর-২’র জন্য এটা একটা ঐতিহাসিক মুহূর্ত বলেই মনে করা হচ্ছে। সিনেমাটি পরিচালনা করেছেন অনিল শর্মা।

এদিকে সম্প্রতি ‘গদর ২’ বক্স অফিসে জমিয়ে ব্যবসা করছে। একের পর এক রেকর্ড ভাঙছে। ইতোমধ্যে ভারতের বক্স অফিসে ৪০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে সিনেমাটি। চলতি বছরের ব্লকবাস্টার ‘পাঠান’কেও ছাপিয়ে যেতে পারে ‘গদর-২’।

গত ১১ আগস্ট মুক্তি পেয়েছে সানি-আমিশার ‘গদর ২’। দুই সপ্তাহ পার করে ফেলেছে সেটি। ছবির মোট আয় ৪১৯ কোটি টাকা। সিনেমার লক্ষ্য, ৫০০ কোটির ক্লাবে ঢুকে পড়া। সানি দেওল ও আমিশার ক্যারিয়ারের সবচেয়ে বেশি করা সিনেমা এটি।

বাংলাদেশ সময়: ১৭:৩৪:৪৫   ৩০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ-ভারত সম্পর্ক আরো জোরদারের আশাবাদ : মঈন খান
চরভদ্রাসনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
সদরপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পাহাড়ের মানুষের মঙ্গলে কাজ করে যেতে চাই: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
সাকার গোলে আর্সেনালের জয়
সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা মামলার প্রধান আসামি মাইকেল ও তার ছেলে গ্রেফতার, ৩টি ছুরি উদ্ধার
বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান
আজকের রাশিফল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ