ফতুল্লায় রুবেল হত্যার ঘটনায় পলাতক আসামি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় রুবেল হত্যার ঘটনায় পলাতক আসামি গ্রেপ্তার
শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩



ফতুল্লায় রুবেল হত্যার ঘটনায় পলাতক আসামি গ্রেপ্তার

ফতুল্লায় রুবেল (২৭) হত্যা মামলায় পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। শুক্রবার (২৫ আগস্ট) ফতুল্লা ইসদাইর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম রাকিব ওরফে টাইগার(২৮)। সে গোপালগঞ্জ কাশিয়ানী পিং গুলিয়া গ্রামের আ. মজিদের ছেলে। সে নারায়ণগঞ্জ ফতুল্লার ইসদাইর বস্তিতে থাকতেন বলে জানায় র‌্যাব।

র‌্যাব-১১ সিনি. সহকারী পরিচালক (অতিরিক্ত পুলিশ সুপার ) কাজী শাহাবুদ্দিন আহম্মেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আসামী রাকিব ওরফে টাইগার ও তার সহযোগীরা মিলে পরিকল্পিতভাবে নিহত ভিকটিম রুবেলকে নারায়ণগঞ্জের রেল স্টেশন এলাকায় হত্যা করে। হত্যার পর আসামীরা আইনশৃংখলা বাহিনীর নজরদারীর বাহিরে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যায় এবং পলাতক থাকে। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক গ্রেপ্তারী পরোয়ানা ইস্যু হলে র‌্যাব-১১, সিপিসি-১ অভিযান পরিচালনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামী রাকিব ওরফে টাইগারকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে ফতুল্লা মডেল থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০১:৩৬   ৪৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মহাশূন্যে প্রথম পাড়ি জমাচ্ছে পাকিস্তান : সহযোগিতায় চীন
দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে - চীফ হুইপ
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ