জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা

প্রথম পাতা » চট্টগ্রাম » জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা
শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩



জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৪টায় জেলা বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু পরিষদ রাঙ্গামাটি জেলার সভাপতি ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব-বিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড.কাঞ্চন চাকমার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তোষণ চাকমা ও বিউটি দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য অভয় প্রকাশ চাকমা, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মমতাজ উদ্দিন, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা: মুহাম্মদ আইয়ুবুর রহমান, চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আনন্দ বিকাশ চাকমা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি সেলিম মাহমুদ সাগর, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ও বঙ্গবন্ধু পরিষদ সদস্য মনসুর আহম্মেদ মান্না, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা প্রমুখ।
আলোচনা সভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং ১৫ আগস্টে নিহতদের স্মরণে নিরবতা পালন করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৫৪:২৬   ৩৯৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


আমরা সবাই বাংলাদেশি, আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই : ধর্ম প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: ক্রীড়া প্রতিমন্ত্রী
জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : মীর হেলাল
উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার
নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত ৫৫তম জাতীয় সমবায় দিবস
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯
ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম
পার্বত্য অঞ্চলের কৃষকদের ভাগ্যোন্নয়নে কফি ও কাজুবাদাম চাষের অপার সম্ভাবনা রয়েছে - পার্বত্য মন্ত্রী
জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান কৃষিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ