ফরিদপুরে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, ২৪ ঘন্টায় ভর্তি ৯৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, ২৪ ঘন্টায় ভর্তি ৯৪
শনিবার, ২৬ আগস্ট ২০২৩



ফরিদপুরে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, ২৪ ঘন্টায় ভর্তি ৯৪

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত চিকিৎসাধীন এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ৯৪ জন রোগী।

নিহত ওই গৃহবধূর নাম ইতি মন্ডল (২৮)। তার বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের জিকাবাড়ী গ্রামে। তিনি ওই গ্রামের মৃত্যুঞ্জয় বিশ্বাসের স্ত্রী।

শনিবার সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক।

ডা. এনামুল হক জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দুপুরে ওই গৃহবধূ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোররাতে মারা যান তিনি।

তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালটিতে ১৬১ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৯৪ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৩৩ জন। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৬১ জন।

তিনি জানান, হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ১২ জন। এরমধ্যে রাজবাড়ী জেলার চারজন, ফরিদপুরের পাঁচজন, মাগুরা জেলার একজন, মাদারীপুরের একজন ও গোপালগঞ্জ জেলার একজন।

বাংলাদেশ সময়: ১৬:১৫:১৬   ৫১৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অপশক্তির অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা কখনও সফল হবে না : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
​অবশেষে সরিষাবাড়ীতে জমির দখল ফিরে পেলেন আব্দুর রাজ্জাক
দোলনের ৭ দিন, সাবেক সচিব ও অভিনেতা তমালের ৪ দিনের রিমান্ড
দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে কোটালীপাড়ায় জামায়াত নেতার পদত্যাগ
জেন্ডার সেনসিটিভ কনটেন্ট অ্যাওয়ার্ড পেলেন পাঁচ নির্মাতা
ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান
মিয়ানমারের গণহত্যার রায়ে ইসরায়েলের বিরুদ্ধে নতুন আইনি শঙ্কা
আইসিজের জেনোসাইড রায় প্রত্যাখ্যান করে ‘অন্যায়’ বলল মিয়ানমার
শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান
কঠিন চীবর দানোৎসবের নিরাপত্তা জোরদার, রাজবন বিহার পরিদর্শনে সদর জোন কমান্ডার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ