ডিজিটাল যোগাযোগ ভারত-বাংলাদেশ অংশীদারিত্বের উদীয়মান ক্ষেত্র : ভার্মা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডিজিটাল যোগাযোগ ভারত-বাংলাদেশ অংশীদারিত্বের উদীয়মান ক্ষেত্র : ভার্মা
রবিবার, ২৭ আগস্ট ২০২৩



ডিজিটাল যোগাযোগ ভারত-বাংলাদেশ অংশীদারিত্বের উদীয়মান ক্ষেত্র : ভার্মা

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা আজ বলেছেন, বাণিজ্য, পরিবহন ও জ্বালানিকে ছাড়িয়ে ভারত-বাংলাদেশ অংশীদারিত্বে ডিজিটাল যোগাযোগ একটি দ্রুত উদীয়মান ক্ষেত্র।
ভারতের হাই কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চট্টগ্রামে ভারত সরকারের কনসেশনাল লাইন অব ক্রেডিটে নির্মাণাধীন একটি আইটি পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এ মন্তব্য করেন।
হাইকমিশনার আশা প্রকাশ করেন, এটি দুই দেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
আইসিটি খাতে ভারত-বাংলাদেশ সহযোগিতার ক্ষেত্রে প্রকল্পটির গুরুত্ব তুলে ধরেন।
ভারত সরকারের প্রায় ২৫০ মিলিয়ন মার্কিন ডলার কনসেশনাল লাইন অব ক্রেডিটের আওতায় বাংলাদেশের ১২টি জেলায় আইটি/হাইটেক পার্ক স্থাপনের যে প্রকল্প রয়েছে- চট্টগ্রামের এই আইটি পার্কটি তার অংশ।
প্রকল্পটি ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যকেও এগিয়ে নেবে। এছাড়াও এটি ২০৪১ সাল নাগাদ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের যে রূপকল্প আছে- তাও বেগবান করবে।
হাইকমিশনার ভার্মা এই প্রকল্পটির ওপর তার আস্থা ব্যক্ত করে বলেন, এই আইটি পার্কগুলো বাংলাদেশে আইটি শিল্প ও আইটি পরিষেবা প্রচারে গুণগত মান উন্নয়নে সহায়ক হবে।
প্রতিটি পার্কে ৩ হাজার লোকের সরাসরি কর্মসংস্থান ও ১ হাজার লোককে প্রশিক্ষণ দেয়া হবে।
এই প্রকল্পে গ্রিন বিল্ডিং নির্মাণ করা হবে- যা জ্বালানী সাশ্রয়ী ও পরিবেশ-বান্ধব।

বাংলাদেশ সময়: ২২:৪৯:৩২   ৪৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষক নিয়োগে সক্ষমতা ও দায়িত্ববোধকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে : ববি হাজ্জাজ
‘ফেস অব বাংলাদেশ’ খেতাব জিতলেন আফসানা ও আদিত
মৌলবা‌দের ষড়যন্ত্র মোকাবেলায় সাংস্কৃতিক মাধ্যমগুলোকে কাজে লাগানোর আহ্বান
চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে জোরদারে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
সরকারি অর্থের অপচয় রোধে অভ্যন্তরীণ নিরীক্ষাব্যবস্থা শক্তিশালী হচ্ছে
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
নিউমুরিং টার্মিনাল চুক্তিতে বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাবে : বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ