জনগণ সাথে না থাকলে কোন আন্দোলনই সফল হয় না : কৃষিমন্ত্রী

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » জনগণ সাথে না থাকলে কোন আন্দোলনই সফল হয় না : কৃষিমন্ত্রী
রবিবার, ২৭ আগস্ট ২০২৩



জনগণ সাথে না থাকলে কোন আন্দোলনই সফল হয় না : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, জনগণ সাথে না থাকলে কোন আন্দোলনই সফল হয় না। বিএনপি নানারকম আন্দোলন ও কর্মসূচি করে যাচ্ছে। কিন্তু তাদের সাথে দেশের জনগণ নেই।
আজ রোববার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। মন্ত্রী বলেন, বিএনপির কোন আন্দোলন কখনো সফল হয় নি, ভবিষ্যতেও হবে না। তাদের আন্দোলনে সরকারের পতনও হবে না।
বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, দেশের উন্নয়ন আজকে সারা পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে দেখে। দেশের উন্নয়ন আজ সারা পৃথিবীতে নন্দিত ও প্রশংসিত হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এমডিজির সকল লক্ষ্যমাত্রা নির্দিষ্ট সময়ের আগেই অর্জন হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমানে টেকসই উন্নয়ন অভীষ্ট বা এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে আমরা সঠিক পথে এগিয়ে যাচ্ছি। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে হবে। আর এজন্য রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হবে।
কৃষিবিদ কৃষিমন্ত্রী আরো বলেন, দেশের কৃষি উৎপাদনের সাফল্যও আজ বিশ্বের বিস্ময়। বিগত ১৫ বছরে চালের উৎপাদন বেড়েছে ১ কোটি টন, ভুট্টার উৎপাদন ৫৫ লাখ টন, আলুর উৎপাদন ৫৫ লাখ টন, আর সবজির উৎপাদন বেড়েছে প্রায় ২ কোটি টন। উৎপাদনের এই সাফল্য উন্নয়নশীল দেশের জন্য উদাহরণ। উন্নয়নশীল দেশগুলো এটিকে অনুসরণ করতে চায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আইনমন্ত্রী আনিসুল হক, বিশেষ অতিথি হিসাবে সংসদ সদস্য সাহাদারা মান্নান, কৃষিসচিব ওয়াহিদা আক্তার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুস সবুর বক্তব্য রাখেন। কবি নির্মলেন্দু গুণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এএসএম মাকসুদ কামাল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের নির্বাহী সভাপতি হামিদুর রহমান এবং বরেণ্য কৃষিবিদগণ আলোচনায় অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২২:৪৫:৩১   ৪৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
তুলা উৎপাদন বাড়াতে অনাবাদি ও কম ফসলি জমি ব্যবহারের আহ্বান কৃষিমন্ত্রীর
ইন্দোনেশিয়ায় ওষুধ ও তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে জোর বাণিজ্যমন্ত্রীর
তুরস্কের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান - বাণিজ্যমন্ত্রী
মাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
শ্রমঘন শিল্পের বিকাশে প্রশিক্ষিত জনবল তৈরিতে গুরুত্ব দিচ্ছে সরকার: শিল্পমন্ত্রী
হজ এজেন্সির ১০ কোটি টাকা আটকে দিয়েছে সৌদি আরব
মাইক্রোএন্টারপ্রাইজ ও সৌরবিদ্যুত খাতে ৭ হাজার ২৪৫ কোটি টাকার ঋণ সহায়তা দেবে পিকেএসএফ
মালদ্বীপের মিয়ানজ কলেজকে ২১ হাজারের বেশি বীজ ও সামগ্রী উপহার দিল বাংলাদেশ
চীনের ইউনানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে একগুচ্ছ প্রস্তাব দিয়েছে বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ