বাংলাদে‌শি দর্শনার্থীদের জন্য ই-ভিসা চালু করেছে নেপাল

প্রথম পাতা » আন্তর্জাতিক » বাংলাদে‌শি দর্শনার্থীদের জন্য ই-ভিসা চালু করেছে নেপাল
সোমবার, ২৮ আগস্ট ২০২৩



বাংলাদে‌শি দর্শনার্থীদের জন্য ই-ভিসা চালু করেছে নেপাল

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এভারেস্ট কন্যা নেপাল ভ্রমণে বাংলাদেশি দর্শনার্থীদের জন্য ইলেক্ট্রনিক ট্র্যাভেল অথরাইজেশন (ইটিএ) সিস্টেম চালু করা হয়েছে।

রোববার (২৭ আগস্ট) ঢাকার নেপাল দূতাবাসের ফেসবুক পেজে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়। গত ২৪ আগস্ট ইটিএ সংক্রান্ত সিস্টেম চালু নিয়ে চি‌ঠি ইস্যু করে নেপাল দূতাবাস।

এতে বলা হয়েছে, নেপাল যেতে আবেদনকারী সব ব্যক্তির জন্য ভিসা স্টিকার বা হাতে লেখা ভিসা প্রতিস্থাপন করেছে। রোববার থে‌কে দূতাবাস নতুন ইটিএ জারি শুরু করেছে।

ভিসার জন্য আবেদন করার প্রক্রিয়া এবং অন্যান্য পূর্বশর্ত, যেমন শারীরিক পাসপোর্ট এবং প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পদ্ধ‌তি অপরিবর্তিত থাকবে ব‌লে জানায় দূতাবাস।

বাংলাদেশ সময়: ১৩:১৭:০৬   ৩৪৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান
মিয়ানমারের গণহত্যার রায়ে ইসরায়েলের বিরুদ্ধে নতুন আইনি শঙ্কা
আইসিজের জেনোসাইড রায় প্রত্যাখ্যান করে ‘অন্যায়’ বলল মিয়ানমার
ভিসা ও মাস্টারকার্ডের সেবাদাতা প্রতিষ্ঠানে সাইবার হামলা
ইরান যুদ্ধে বিপুল অর্থ খরচ দেখাল যুক্তরাষ্ট্র: কমছে না ব্যয়, বাড়ছে শঙ্কা
ইসলাম হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ধর্ম
পুতিনের সঙ্গে বৈঠক, অনেক চমৎকার কিছুর প্রত্যাশা ট্রাম্পের
বইয়ের স্টল বসানো নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে উত্তেজনা
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক
চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ