জনগণের সম্পৃক্ততা ছাড়া আন্দোলন সফল হয় না : ওবায়দুল কাদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » জনগণের সম্পৃক্ততা ছাড়া আন্দোলন সফল হয় না : ওবায়দুল কাদের
সোমবার, ২৮ আগস্ট ২০২৩



জনগণের সম্পৃক্ততা ছাড়া আন্দোলন সফল হয় না : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেছেন, জনগণের সম্পৃক্ততা ছাড়া কখনো কোন আন্দোলন সফল হয় না। তিনি বলেন, ‘যে আন্দোলনে জনগনের সম্পৃক্ততা নেই, এমন আন্দোলন পৃথিবীতে কখনোই সফল হয়নি। জনগণ ছাড়া পৃথিবীর কোথাও গণ আন্দোলন সফল হয়নি, এদেশে হবে না।’ ওবায়দুল কাদের আজ সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) মিলানায়তনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির উদ্যোগে আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলন মুখ থুবড়ে পড়েছে। লন্ডন থেকে অনলাইনে ডাক দিয়ে আন্দোলন হয় না। বিএনপি’র আন্দোলনে জনগণ নেই, আছে কেবল নেতাকর্মী। জনগণ যে আন্দোলনে নেই, সেই আন্দোলন পৃথিবীর কোথাও সফল হয়নি। বাংলাদেশেও হবে না।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা দলবেঁধে সিঙ্গাপুর গেছেন, জাতীয় পার্টিরও একজন রয়েছে। রাজনৈতিক আলোচনা দেশেও হচ্ছে, বিদেশেও গিয়ে করছে। রাজনীতি করেন- কিন্তু ষড়যন্ত্র করবেন না। রাজনীতি করুন, কিন্তু মানুষ পোড়ালে খবর আছে। তিনি বলেন, বিএনপি আবারো ক্ষমতায় গেলে এদেশে রক্তের বন্যা বইয়ে দিবে। মুক্তিযোদ্ধাদের অস্তিত্বকে তারা নিশ্চিহ্ন করে দেবে। বিএনপি সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বড় ঠিকানা এবং প্রধান পৃষ্ঠপোষক। তারা ক্ষমতায় গেলে বাংলাদেশকে পাকিস্তান বানাবে নিশ্চিত।
আইইবি’র সভাপতি এবং আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আইইবি’র সাবেক সভাপতি নুরুল হুদা, সহ-সভাপতি নুরুজ্জামান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস.এম. মনজুরুল হক মঞ্জু, বঙ্গবন্ধুর প্রকৌশলী পরিষদের সভাপতি অধ্যাপক ড. হাবিবুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:১৩:০৭   ৩০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সরিষাবাড়ীতে টিকিট কেটে মাছ ধরার ধুম, ১৩ হাজার ৫’শ টাকায় তিন বড়শি।
বাগদান সারলেন অনুভব-অনুশকা, বিয়ে কবে?
অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক
আমরা সামাজিক উন্নয়ন ও বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
দেশের পর্যটনকে খাতকে জনপ্রিয় করতে কাজ করেছে সরকার: পর্যটনমন্ত্রী
ফরিদপুরে মশলা জাতীয় ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সদরপুরে ফুটবল খেলা উদ্বোধন করলেন এমপি বাবুল
গণহত্যার দায় নিয়ে শেখ হাসিনাকে কারাগারে যেতে হবে: আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ