গোপালগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প অবহিতকরণ সভা

প্রথম পাতা » গোপালগঞ্জ » গোপালগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প অবহিতকরণ সভা
বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩



গোপালগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প অবহিতকরণ সভা

জেলায় পার্টনারশিপ ইন ব্র্যাক ব্যাংক-কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রকল্প অবহিতকরণ ও সমিতি গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের ছিলনা পূর্বপাড়া গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ব্রাক ব্যাংক এ সভার আয়োজন করে।
এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক(পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং) জেবুন নেছা জাবেদুর। বিশেষ অতিথি বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং) মো. মতিউর রহমান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (প্রশাসন) মো. জহিরুল হক।
প্রকল্পের ফোকাল পারসন ড. বিজয় কৃষ্ণ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় গোপালগঞ্জ খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক সঞ্জয় কুন্ডু, প্রকল্পের মনিটরিং কর্মকর্তা বিবেকানন্দ হীরা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার, ছিলনা গ্রামের প্রবীণ কৃষক প্রভাত বিশ্বাসসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, এ প্রকল্পের মাধ্যমে প্রান্তিক কৃষকদের সংগঠিত করে কৃষির উন্নয়ন ঘটানো হবে। এ শ্রেণির কৃষকের পেশাগত দক্ষতা আধুনিকায়ন হবে। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। কৃষিতে দেশ আরো সমৃদ্ধ হবে। প্রান্তিক কৃষকের আয় বৃদ্ধি পাবে। ফলে তাদের জীবন মানের উন্নয়ন ঘটবে।

বাংলাদেশ সময়: ১৭:২৯:০২   ৩৭১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে জেলা কৃষি ঋণ কমিটির সভা: হয়রানিমুক্ত ও সময়মতো ঋণের তাগিদ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলামের অব্যাহতি প্রত্যাহার
গোপালগঞ্জের মুকসুদপুর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সশস্ত্রবাহিনী দিবসে গোপালগঞ্জের মুকসুদপুর আলোচনা সভা ও প্রীতিভোজ
গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি
দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে কোটালীপাড়ায় জামায়াত নেতার পদত্যাগ
নিরাপত্তার কারণে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়
গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন, মুকসুদপুর থানা ও ব্যাংকে অগ্নিসংযোগ
গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা-আগুন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ