ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড রজনীকান্তের

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড রজনীকান্তের
শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩



ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড রজনীকান্তের

‘থালাইভা’ খ্যাত রজনীকান্ত শুধু দক্ষিণী মিডিয়া নয়, বলিউডেও সমান জনপ্রিয়। কিন্তু এবার নিজেকেই ছাড়িয়ে গেলেন এই অভিনেতা। শুধু ‘জেলার’ সিনেমার লভ্যাংশ থেকেই এবার পেয়েছেন ১০০ কোটি রুপি।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ফিল্ম বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালান এক্স (টুইটার) বার্তায় জানান, ‘জেলারকে ধন্যবাদ, রজনীকান্ত এখন ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা।’

এ পোস্টে একটি ছবি সংযুক্ত ছিল। যাতে দেখা যায় সান গ্রুপের প্রতিষ্ঠাতা কালিনিথি মারান রজনীকান্তকে একটি সাদা খাম দিচ্ছেন। বিজয়াবালানের পোস্ট থেকে জানা যায়, সেই সাদা খামে ১০০ কোটি রুপির একটি চেক ছিল। জেলার সিনেমার অভাবনীয় সাফল্যের পর লভ্যাংশ হিসেবে রজনীকান্তকে এ চেক দেয়া হয়।

এছাড়াও, এ সিনেমার জন্য অভিনেতা ১০০ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছিলেন। সব মিলিয়ে এই এক সিনেমা থেকেই এ অভিনেতার আয় ২০০ কোটি রুপি। যা ভারতে যেকোনো অভিনেতাদের থেকে সর্বোচ্চ।

রজনীকান্তের ‘জেলার’ বক্স অফিসে অপ্রতিরোধ্য। ১০ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পাওয়া সিনেমাটি মাত্র ২২ দিনেই ভারতেই নিট ৩২৮ কোটিরও বেশি রূপি সংগ্রহ করেছে। আর বিশ্বব্যাপী ৬৫০ কোটি রূপি আয়ের দিকে এগিয়ে যাচ্ছে এ সিনেমাটি।

বাংলাদেশ সময়: ১৩:২৪:১৮   ৩৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক শান্তি দিবস আজ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠানের প্রয়াণ
ডেঙ্গু প্রতিরোধে সব দপ্তরকে একসঙ্গে কাজ করার নির্দেশ ডিসির
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর
চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
জলবায়ু-সহনশীল, জ্বালানি-সুরক্ষিত ও টেকসই বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া গড়ে তোলার আহ্বান করেন স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ