কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭

প্রথম পাতা » ছবি গ্যালারী » কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭
রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩



কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭

কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশ ও জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন মামলার আসামি।

রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে জিআর ওয়ারেন্টে ১২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে সদর থানায় সাতজন, নাগেশ্বরী থানায় তিনজন ও চিলমারী থানায় দুইজন।

এছাড়া সিআর ওয়ারেন্টমূলে সদর থানায় তিনজন, রাজারহাট থানায় তিনজন, উলিপুর থানায় একজন, নাগেশ্বরী থানায় একজন, ভুরুঙ্গামারী থানায় একজন, চিলমারী থানায় একজন, রৌমারী থানায় দুইজন, নিয়মিত মামলায় সাতজন, সিআর সাজা ওয়ারেন্ট মূলে সাতজনসহ গত ২৪ ঘণ্টায় মোট ৩৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন বলেন, চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতন, শান্তি বিনষ্টকারী, উগ্রবাদ ও সাইবার অপরাধের সঙ্গে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ। নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬:০৭:৪৯   ৩৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার - তথ্য প্রতিমন্ত্রী
অবকাঠামোগত উন্নয়ন যেমন দরকার, তেমনি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করাও গুরুত্বপূর্ণ - শ্রমমন্ত্রী
জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি শাহীন মেম্বার গ্রেফতার
সুশৃঙ্খল ও সাশ্রয়ী অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
জাতিসংঘ সাধারণ পরিষদে জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য অর্থায়ন চান ড. সাইমুম পারভেজ
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর
সরিষাবাড়ীতে জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন
সরিষাবাড়ীতে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
পিরোজপুরে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং কর্মশালা অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ