রাষ্ট্রপতির সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাষ্ট্রপতির সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ
রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩



রাষ্ট্রপতির সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।

প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে বলেন, ‘রোববার (৩ সেপ্টেম্বর) সাক্ষাতের সময় হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কাছে পাকিস্তানের প্রেসিডেন্টের একটি শুভেচ্ছাপত্র হস্তান্তর করেন।’

পাকিস্তানের বিদায়ী রাষ্ট্রদূত বাংলাদেশে তার মেয়াদকালে সর্বাত্মক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বাংলাদেশে সফলভাবে দায়িত্ব সম্পন্নের জন্য পাকিস্তানের হাইকমিশনারকে ধন্যবাদ জানান।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম ও সচিব (সংযুক্তি) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:০৪:৩৪   ৩০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪
রূপগঞ্জে বাড়িতে ডাকাতি, ৫ জন গ্রেপ্তার, স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার
মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত
তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক
গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয় : কাদের গনি চৌধুরী
শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার - তথ্য প্রতিমন্ত্রী
অবকাঠামোগত উন্নয়ন যেমন দরকার, তেমনি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করাও গুরুত্বপূর্ণ - শ্রমমন্ত্রী
জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি শাহীন মেম্বার গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ