ফেনীতে ই-জিপি সচেতনতায় কর্মশালা

প্রথম পাতা » চট্টগ্রাম » ফেনীতে ই-জিপি সচেতনতায় কর্মশালা
রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩



ফেনীতে ই-জিপি সচেতনতায় কর্মশালা

ফেনীতে ই-জিপি (ইলেকট্রনিক গভার্নমেন্ট প্রকিউরমেন্ট) সচেতনতায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টায় জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ণ বিভাগের সিপিটিইউ-এর (সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট) পরিচালক মো. আকনুর রহমান। সভাপতিত্ব করেন জেলাপ্রশাসক মোছাম্মৎ শাহীনা আক্তার।
কর্মশালায় তথ্য উপস্থাপন করেন বিসিসিপি’র (বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রাম) প্রোগ্রাম পরিচালক ডা. জিনাত সুলতানা। এতে বলা হয়, উন্নত বাংলাদেশের লক্ষ্যে ই-জিপি সিস্টেমটি সরকারের দপ্তরগুলোর ক্রয়কার্য সম্পাদনে একটি অনলাইন প্লাটফর্ম। ই-জিপির মাধ্যমে সরকারি ক্রয়ের গুণগত মান বৃদ্ধি, কাজের স্বচ্ছতা বৃদ্ধি পাচ্ছে।
কর্মশালায় প্রধান অতিথি বলেন, স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে কর্মকান্ড কাম্য পর্যায়ে রাখা, সরকারি টাকার সর্বোত্তম ব্যবহার, টেকসই উন্নয়ন নিশ্চিতে ই-জিপি একটি কার্যকর পদক্ষেপ। এর মাধ্যমে আমরা সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত সুবিধা নিশ্চিত করতে পারি।
জেলাপ্রশাসক বলেন, সময় ও খরচ সাশ্রয় করবে ই-জিপি। এ পদ্ধতিতে ফেনীতে সরকারি দপ্তরগুলোতে কার্যক্রম পরিচালনায় ভূমিকা নেওয়া হবে।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সিপিটিইউ এর পরিচালক লাবনী চাকমা। এতে অংশ নেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী।

বাংলাদেশ সময়: ১৬:১২:০২   ৪৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না

News 2 Narayanganj News Archive

আর্কাইভ