ঝিনাইদহে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

প্রথম পাতা » খুলনা » ঝিনাইদহে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে আহত ১০
সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩



ঝিনাইদহে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ঝিনাইদহের কালীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার রামচন্দ্রপুর বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের আওয়ামী লীগ নেতা আহম্মদ আলী ও ইউপি সদস্য চান্নুর সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিলো। সোমবার সকালে রামচন্দ্রপুর বাজারে আহম্মদ আলী বিশ্বাসের এক সমর্থককে মারধর করে চান্নু মেম্বর ও তার সমর্থকরা। এরই জের ধরে সকালে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ১০ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে দুজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, দুই দলের বিরোধে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৩৯:২৭   ৩৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


হাসিনার নিজেকে নিরাপরাধ প্রমাণের পথ বিচারের মুখোমুখি হওয়া: আইনমন্ত্রী
মেহেরপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
যশোরে ১০৪৩ বোতল নিষিদ্ধ ভারতীয় সিরাপসহ আটক ৩
অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে মানবিক উদ্যোগ বাড়াতে হবে: ডেপুটি স্পিকার
দক্ষ মানবসম্পদ গঠনে স্কিল আইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ডেপুটি স্পিকার
কুষ্টিয়ার সীমান্তবর্তী ১শ’ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি’র
স্মার্ট কৃষক কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ পরিবেশ প্রতিমন্ত্রীর
মোল্লাহাটে প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য,৭০ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করল ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর ৩ দস্যু
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ