স্বর্ণ গায়েব : কাস্টমসের ৪ সিপাহী পুলিশ হেফাজতে

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বর্ণ গায়েব : কাস্টমসের ৪ সিপাহী পুলিশ হেফাজতে
সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩



স্বর্ণ গায়েব : কাস্টমসের ৪ সিপাহী পুলিশ হেফাজতে

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের গুদাম থেকে স্বর্ণ গায়েবের ঘটনায় ৪ জন সিপাহীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক মিয়া এ তথ্য জানান।

তিনি বলেন, কাস্টমস হাউসের গুদামের নিরাপত্তায় শিফটিং ডিউটি করতেন এমন চারজন সিপাহীকে আমরা হেফাজতে নিয়েছি। স্বর্ণ চুরির ঘটনার বিভিন্ন বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। এ ঘটনার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনতে আমরা কাজ করছি।

এর আগে, রোববার (৩ সেপ্টেম্বর) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউজের নিজস্ব গুদাম থেকে স্বর্ণ হারানোর ঘটনায় একটি মামলা করা হয়। মামলায় ৫৫ দশমিক ৫১ কেজি স্বর্ণ হারানোর কথা উল্লেখ করা হয়েছে।

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. এনায়েত কবির মামুন বলেন, মামলার আসামি অজ্ঞাত। এজাহারে কোনো সংখ্যা উল্লেখ করা নেই। ইতোমধ্যে মামলার তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪:৪৩:৫২   ৩৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ