সংসদে পারিবারিক আদালত বিল ২০২৩ পাস

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংসদে পারিবারিক আদালত বিল ২০২৩ পাস
সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩



সংসদে পারিবারিক আদালত বিল ২০২৩ পাস

সংসদ ভবন, ৪ সেপ্টেম্বর, ২০২৩ : কিছু পরিবর্তনসহ সামরিক শাসনামলে প্রণীত অধ্যাদেশ প্রতিস্থাপন কল্পে পারিবারিক আদালত বিল, ২০২৩ আজ সংসদে পাস হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক জাতীয় সংসদে বিলটি পাসের প্রস্তাব করেন এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে কণ্ঠভোটে এটি পাস হয়। এর আগে বিলের ওপর আনীত জনমত যাচাই-বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি করা হয়।
আইনটি পারিবারিক আদালত অধ্যাদেশ, ১৯৮৫ এর প্রতিস্থাপন করবে।
আইন অনুযায়ী, সরকার শুধু জেলা জজের আদালত নয়, জেলা জজের সমতুল্য অন্যান্য বিচারকের আদালতকেও এ ধরনের মামলার আপিল আদালত হিসেবে বিবেচনা করতে পারে। এই আইনের অধীনে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে জেলা জজ পদমর্যাদার অন্যান্য আদালতেও আপিল করা যেতে পারে।
এছাড়া বিলে পারিবারিক আদালতের মামলার কোর্ট ফি ৫০ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা করা হয়েছে।
আগের আইনে বিচারিক আদালতে মামলার আপিল কেবল জেলা জজের আদালতে করা যেত। এতে মামলার শুনানির জন্য জেলা জজের ওপর চাপ বেড়ে যায়। মামলার বোঝা কমাতে আইনে এ সংশোধনী আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০৩:৩০   ৪০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


টাঙ্গাইলে উৎপাদনশীলতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা
জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ
মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী
জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৭
মালয়েশিয়া পাচারকালে বঙ্গোপসাগর থেকে ৭৬ বাংলাদেশি উদ্ধার, আটক ১১
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ