ফরিদপুরে অটোরিকশা ছিনতাই করে চালককে হত্যা, গ্রেফতার ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে অটোরিকশা ছিনতাই করে চালককে হত্যা, গ্রেফতার ২
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫



ফরিদপুরে অটোরিকশা ছিনতাই করে চালককে হত্যা, গ্রেফতার ২

ফরিদপুরে অটোরিকশা ছিনতাইয়ের পর চালক টিপু শেখকে (৪০) হত্যার ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাই করা অটোরিকশার অংশবিশেষ ও ব্যাটারি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিহত টিপু শেখ ফরিদপুর পৌরসভার রঘুনন্দনপুর গ্রামের মৃত জোয়াদ শেখের ছেলে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন জানান, গত ১৮ ডিসেম্বর সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের একটি কলাবাগান থেকে অটোরিকশাচালক টিপু শেখের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন নিহতের ভাই সিদ্দিক শেখ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, গত ১৭ ডিসেম্বর সন্ধ্যায় টিপু শেখের অটোরিকশা ভাড়া নিয়ে রাজিব খান চাঁদপুর গ্রামের নির্জন এলাকায় নিয়ে যান। পরে একটি কলাবাগানের ভেতর নিয়ে টিপু শেখকে কুপিয়ে হত্যার পর অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান তিনি।

নিহতের মোবাইল ফোনের কললিস্ট ও তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িত রাজিব খানকে (৪১) সোমবার (২২ ডিসেম্বর) রাতে সিএন্ডবি ঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যানুসারে শহরের বায়তুল আমান এলাকা থেকে অটোরিকশা ব্যবসায়ী মান্নান হাওলাদারকে (৩২) গ্রেফতার করা হয়। এ সময় অটোরিকশার ব্যাটারি ও মালামাল উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, গ্রেফতার রাজিব খান মাদক ব্যবসা ও ছিনতাইয়ের সাথে জড়িত। টিপুকে হত্যার পর অটোরিকশাটি ১৪ হাজার ৫০০ টাকায় বিক্রি করে দেন রাজিব।

গ্রেফতার রাজিব খান সদর উপজেলার বাকিগঞ্জ এলাকার ফিরোজ খানের ছেলে এবং মান্নান হাওলাদার বায়তুল আমান এলাকার মানিক হাওলাদারের ছেলে।

বাংলাদেশ সময়: ১৬:১২:১১   ৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


হরমুজ প্রণালী দিয়ে মালয়েশিয়ার জাহাজ চলাচলের অনুমতি দিলো ইরান
সালথায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
যুক্তরাষ্ট্র থেকে এলো ৬২ হাজার মেট্রিক টন গম
বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
একাধিক যুদ্ধে লড়াই করে ক্লান্ত ইসরায়েলি সেনাবাহিনী
১০ জনের ফ্রান্সের কাছে হারল ব্রাজিল
মহাস্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র, উচ্চশিক্ষায় নতুন বিপ্লব
বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল ইতালি
ভিয়েতনামকে হারিয়ে এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের সোনা জয়
সালথায় পাটের গোডাউনে আগুন, ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ