সালাহ’র শেষ সময়ের গোলে জয় পেল মিশর

প্রথম পাতা » খেলাধুলা » সালাহ’র শেষ সময়ের গোলে জয় পেল মিশর
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫



সালাহ’র শেষ সময়ের গোলে জয় পেল মিশর

ক্লাবে কোচের সঙ্গে দ্বন্দ্ব, তার উপর শেষ ৫ ম্যাচে লিভারপুলের সেরা একাদশে না থাকা। একটা বাজে সময়ের মধ্যে দিয়েই যাচ্ছেন মোহাম্মদ সালাহ। তবে আফ্রিকান কাপ অব নেশন্সে সেই সালাহ’র গোলেই জয় পেল তার দল মিশর।

টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে জিম্বাবুয়ের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে মিশর। প্রথম হাফে দুবের গোলে এগিয়ে যায় জিম্বাবুয়ে। দ্বিতীয় হাফে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় মিশর। দলটির হয়ে গোল করেন ওমর মারমাউস ও মোহাম্মদ সালাহ।

২০তম মিনিটে গোল হজমের পর সমতায় ফিরতে বেশ সময় নিয়েছে মিশর। ৬৪ মিনিটে ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড ওমর মারমাউসের গোলে সমতায় ফেরে তারা। আর যোগ করা সময়ের প্রথম মিনিটে সালাহ গোল করলে মিশরের জয় নিশ্চিত হয়।

এদিকে ‘বি’ গ্রুপে অ্যাঙ্গোলার বিপক্ষে ২-১ গোলে জিতেছে দক্ষিণ আফ্রিকা। মিশর ও দক্ষিণ আফ্রিকা দুই দলেরই সমান গোল ও পয়েন্ট। আসরের হোস্ট মরক্কো ২-০ গোলে জয় পেয়েছে কোমোরোসের বিপক্ষে। ‘এ’ গ্রুপে অবস্থান করছে মরক্কো।

বাংলাদেশ সময়: ১৬:০৬:৩২   ১৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন
খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
পাকিস্তানের কাছে হেরে সোনা জয়ের স্বপ্ন শেষ বাংলাদেশের
৪ গোলের জয় পেল মেসিবিহীন নতুন যুগের আর্জেন্টিনা
১০ জনের চেক প্রতিরোধ ভেঙে ইংল্যান্ডের প্রথম জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ