যে সমীকরণে শেষ চারে যেতে পারে আফগানিস্তান

প্রথম পাতা » খেলাধুলা » যে সমীকরণে শেষ চারে যেতে পারে আফগানিস্তান
মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩



যে সমীকরণে শেষ চারে যেতে পারে আফগানিস্তান

বাংলাদেশের বিপক্ষে ৮৯ রানে হেরেই ছিটকে গেছে আফগানিস্তান। এই মুহূর্তে তাদের সামনে শেষ চারে ওঠার রাস্তা রয়েছে, তবে সেটি খুবই কঠিন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর বিকল্প নেই আফগানদের সামনে। আর সেটিও করতে হবে সমীকরণ মেনে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় পাকিস্তানের লাহোরে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ম্যাচটিতে জয় কিংবা অল্প ব্যবধানে হারলেও শেষ চার নিশ্চিত হবে শ্রীলঙ্কার। আর আফগানদের জন্য জয়ের পাশপাশি সমীকরণও মেলাতে হবে।

যদি শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিংয়ে নামে তাহলে তারা যে লক্ষ্য দিবে আফগানিস্তানকে সেটি ৩৫ ওভারের মধ্যে করতে হবে। যদি লঙ্কানরা ৩০০ রান বা তার বেশি করে তাহলে ৩৫-৩৮ ওভারের মধ্যে করলেও চলবে। যদি সেটি করতে ব্যর্থ হয় হাশমতউল্লাহ শাহিদির দল, তাহলে জয় পেলেও শেষ চারে তারা যেতে পারবে না।

অপরদিকে আফগানিস্তান প্রথমে ব্যাটিংয়ে নেমে যত রানই করবে, শ্রীলঙ্কাকে কমপক্ষে ৬০-৭০ রান আগে আটকে রাখতে হবে। তাহলে রানরেট এবং পয়েন্ট ব্যবধানে এগিয়ে শেষ চার নিশ্চিত হবে রশিদ-নবিদের। এছাড়া এই সমীকরণের বাইরে গিয়ে দলটি জয় পেলেও শেষ চারে যাবে দাসুন শানাকার দল।

বাংলাদেশ সময়: ১০:৪৯:১৬   ৩৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ইনজুরি টাইমের গোলে দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে শেষ ষোলতে কানাডা
১ রানের রোমাঞ্চে ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড
নাটকীয় ড্রয়ে গ্রুপ সেরা কলম্বিয়া, রানার্স-আপ পর্তুগাল
উজবেকিস্তানকে উড়িয়ে দিয়ে শেষ ৩২’এ ডিআর কঙ্গো
জর্ডানকে উড়িয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
রূপকথার যাত্রা অব্যাহত রেখে নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা
ইরাককে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের আশা টিকিয়ে রাখলো সেনেগাল
মিশরকে দুইয়ে ঠেলে গ্রুপসেরা হয়েই নকআউটে বেলজিয়াম
ডেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স
সপ্তাহের ব্যবধানে সদরপুরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের বিশাল বর্ণাঢ্য র‌্যালি, ফুটবল উন্মাদনায় মুখর জনপদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ