মেয়র আইভীর সাথে জাপানের ৩ এমপি ও রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » মেয়র আইভীর সাথে জাপানের ৩ এমপি ও রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩



মেয়র আইভীর সাথে জাপানের ৩ এমপি ও রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাপান সরকারের একটি প্রতিনিধি দল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সাথে সাক্ষাৎ করেছেন। তারা জাপানের উন্নয়ন সংস্থা জাইকার অর্থায়নে নারায়ণগঞ্জ নগরীর সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন লেক পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে তিনজন সংসদ সদস্যসহ প্রতিনিধি দলটি সিটি করপোরেশনে মেয়র আইভীর সাথে সাক্ষাৎ করেন। সেখানে মধ্যাহ্নভোজ শেষে লেক পরিদর্শনে যান এবং পরে আড়াইহাজার জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন।

প্রতিনিধি দলে ছিলেন তিন সংসদ সদস্য নাকানিশি ইউসুকে, ইমাই এরিকো, মিউরা নবিহিরো, জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরি।

সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী সাংবাদিকদের বলেন, বাংলাদেশ সরকারের উন্নয়ন কর্মকান্ডে সহযোগী হয়ে জাপান জাইকার মাধ্যমে বিভিন্ন কাজ করছে। তিনজন সংসদ সদস্যসহ প্রতিনিধি দলটি এসব প্রকল্প পরিদর্শনে এসেছেন। নারায়ণগঞ্জ নগরীতেও জাইকার অর্থায়নে একটি প্রকল্প চলমান।

তারা প্রধানমন্ত্রীর সাথেও সাক্ষাৎ করেছেন বলেও জানান সিটি মেয়র।

আইভী বলেন, বাংলাদেশের সাথে জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। জাপানের নারুতো এবং বাংলাদেশের নারায়ণগঞ্জ সিটি ‘সিস্টার সিটি’ হিসেবে চুক্তিবদ্ধ। জাপানের প্রতিনিধিদের সাথে চলমান প্রকল্প এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলাপ হয়।

নাকানিশি ইউসুকে সাংবাদিকদের বলেন, সিটি মেয়র নগরীর উন্নয়ন কর্মকান্ডে সহযোগী হওয়ার অনুরোধ জানিয়েছেন। আমরা এসব পরিকল্পনা সম্পর্কে সহকর্মীদের সাথে আলাপ করবো। জাপানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও বাড়ানোর ব্যাপারে কাজ করবো।

বাংলাদেশ সময়: ২১:৩৫:৪২   ৪২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ