‘জওয়ান’ দেখতে পুরো হল ভাড়া বাংলাদেশি ভক্তদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘জওয়ান’ দেখতে পুরো হল ভাড়া বাংলাদেশি ভক্তদের
বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩



‘জওয়ান’ দেখতে পুরো হল ভাড়া বাংলাদেশি ভক্তদের

বিশ্বব্যাপী চলছে ‘জওয়ান’-ঝড়। রাত পোহালেই মুক্তি পাবে শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ সিনেমাটি। আর সেই স্রোতে গা ভাসিয়ে দিয়েছেন বাংলাদেশের শাহরুখভক্তরা।

বাংলাদেশি শাহরুখভক্তরা ‘জওয়ান’ দেখতে কতটা উন্মুখ তারই দৃষ্টান্ত হলো, সিনেমাটি দেখতে পুরো হল ভাড়া করেছেন তারা।

খবরটি নিশ্চিত করেছেন যমুনা ব্লকবাস্টারের ব্র্যান্ডিং অ্যান্ড সেলস বিভাগের সিনিয়র ম্যানেজার এ এইচ রাজু।

তিনি বলেন, “আমরা ‘জওয়ান’ সিনেমার প্রতিদিন ১৫টি শো চালাব। তার মধ্য থেকে একটি শো বুকিং করেছে ‘ট্রু এসআরকিয়ান্স বিডি’ নামের একটি গ্রুপ। তারা নিজ উদ্যোগে ২৮০ সিটের হলটি ভাড়া করেছে।”

আরও জানা গেছে, ‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ নামের একটি গ্রুপ থেকেও ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার আয়োজন করছে।

বাংলাদেশে শাহরুখ ভক্তদের এমন উন্মাদনার খবর পৌঁছেছে খোদ শাহরুখ খানের কাছেও। তাই টুইট করে বলেছেন, ‘বাংলাদেশের সিনেমাপ্রেমীদের ধন্যবাদ। আমি নিশ্চিত, তোমরা ছবিটা পছন্দ করবে।’

অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ সিনেমাটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে। এ সিনেমায় প্রথমবারের মতো নয়নতারার বিপরীতে দেখা যাবে শাহরুখ খানকে। নয়নতারা ছাড়াও এ সিনেমায় আরও দেখা যাবে সানিয়া মালহোত্রা, বিজয় সেতুপতি, প্রিয়ামণির মতো তারকাদের। এ ছাড়া বিশেষ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন।

বাংলাদেশ সময়: ১৫:০৫:৩৭   ৩৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ
যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
আল কোরআন ও আল হাদিস
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চার বছর ধরে সংস্কার নেই, সোনাপুর-ময়েনদিয়া সড়কে দুর্ভোগ
বোয়ালমারীতে বাজার দখল নিয়ে হামলা: আহত বিএনপি নেতাসহ ২, আতঙ্কে ব্যবসায়ীরা
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী
জামালপুরে আধিপত্য ও বালু উত্তোলন নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, গুলি সহ আহত ১১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ