গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ করে চাঁদা দাবি, অতঃপর…

প্রথম পাতা » চট্টগ্রাম » গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ করে চাঁদা দাবি, অতঃপর…
বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩



গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ করে চাঁদা দাবি, অতঃপর…

নোয়াখালীতে প্রেমের সম্পর্ক গড়ে তুলে কৌশলে গৃহবধূর অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে মেহেদী হাসান আসিফ (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ও একটি পেনড্রাইভ জব্দ করা হয়।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে গ্রেফতার আসামিকে নোয়াখালীর সুধারাম মডেল থানার মাধ্যমে বিচারিক আদালতে পাঠানো হয়।

এরআগে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাইজদী পৌরপার্কের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মেহেদী হাসান আসিফ জেলার বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের বাবুনগর গ্রামের লুত ড্রাইভার বাড়ির আমির হোসেনের ছেলে।

পুলিশ জানায়, বাবুনগর গ্রামের এক গৃহবধূর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় মেহেদী হাসান আসিফের। ওই সম্পর্কের সূত্রধরে বিভিন্ন সময় মোবাইলে ভিডিও কলসহ কৌশলে গৃহবধূর কিছু অশ্লীল ছবি ও ভিডিও নিজের মোবাইলে ধারণ করেন আসিফ। পরবর্তীতে সেই ছবি-ভিডিও কম্পিউটারের মাধ্যমে একটি পেনড্রাইভে সংরক্ষণ করেন তিনি।

সেই ছবি-ভিডিও দেখিয়ে গৃহবধূর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন আসিফ। পরে ভুক্তভোগী ওই গৃহবধূ বিষয়টি গোয়েন্দা পুলিশকে জানায়। পুলিশ দাবি করা ওই টাকা দেয়ার আশ্বাস দিয়ে ওই নারীর মাধ্যমে টাকা নেয়ার জন্য মাইজদী পৌরপার্কে দেখা করতে বলে। মঙ্গলবার সন্ধ্যায় টাকা নিতে পার্কের গেইটে আসলে ওই যুবককে গ্রেফতার করে ডিবি।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করে তাকে বিচারিক আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:১৯:৪২   ৩২৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসাবান্ধব পরিবেশ জরুরি: মার্কিন রাষ্ট্রদূত
সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত ও সামাজিক উদ্যোগের আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর
রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী
চাঁদপুরে ইপিজেড ও সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ, স্থান পরিদর্শন বেপজার
প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় ঝলমল রামু
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : এরশাদ উল্লাহ
রাঙ্গামাটিতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপিত
চট্টগ্রামের আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধে কিট বিতরণ
পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে : চসিক মেয়র
ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১৫

News 2 Narayanganj News Archive

আর্কাইভ