ফেনীতে ভিক্ষুককে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৫ শ্রমিক

প্রথম পাতা » চট্টগ্রাম » ফেনীতে ভিক্ষুককে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৫ শ্রমিক
বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩



ফেনীতে ভিক্ষুককে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৫ শ্রমিক

ফেনীর ছনুয়ায় একটি ইটভাটায় ভিখারিণীকে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগে পাঁচ শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। সোমবার সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের এবিএম ইটভাটায় এ গণধর্ষণের শিকার হন ওই নারী।
মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত পাঁচ যুবককে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সোমবার ফেনী সদর উপজেলার লেমুয়া বাজারে ভিক্ষা করছিলেন এক নারী। এই সময় মিনহাজ নামক এক যুবক তাকে সহায়তা দেওয়ার লোভ দেখিয়ে পাশের এবিএম ইটভাটায় ডেকে নিয়ে তার সহযোগীরা সহ পালাক্রমে ধর্ষণ করেন। একপর্যায়ে ওই নারী রাস্তায় এসে চিৎকার শুরু করেন। তাৎক্ষণিক আশপাশের লোকজন এগিয়ে এসে ইটভাটা থেকে ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ব্রিকফিল্ডে সহায়তা করার কথা বলে গণধর্ষণের অভিযোগে ফেনী থানায় আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিনজনের নামে মঙ্গলবার মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী। মামলায় এজহারভুক্ত আসামি সমির, দেলোয়ার হোসেন, তারেক, রমজান আলী, বাবু নামে পাঁচজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতাররা সবাই নোয়াখালী জেলার বাসিন্দা। এজহারভুক্ত পলাতক আসামি মেহরাজ, রিদন ও সালাউদ্দিনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২৪:৩২   ৩১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী
ক্ষমতার মজা চিরস্থায়ী নয় : হুইপ নিজান
শিক্ষাপ্রতিষ্ঠানে নিষ্ক্রিয় কমিটি নয়, কাজের হিসাব দিতে হবে : মানিক এমপি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ