ঢাকা-বরিশাল: বৃহস্পতিবার আকাশ পথে বন্ধ হচ্ছে ইউএস-বাংলার ফ্লাইট

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকা-বরিশাল: বৃহস্পতিবার আকাশ পথে বন্ধ হচ্ছে ইউএস-বাংলার ফ্লাইট
বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩



ঢাকা-বরিশাল: বৃহস্পতিবার আকাশ পথে বন্ধ হচ্ছে ইউএস-বাংলার ফ্লাইট

যাত্রী সংকটের কারণে ঢাকা-বরিশাল আকাশ পথে একে একে বন্ধ হচ্ছে বেসরকারি যাত্রীবাহী বিমান। নভোএয়ারের পর ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে ইউএস-বাংলা। রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ বিমান একই পথে হাঁটলে পুরোপুরি বন্ধ হবে যাত্রীদের বরিশালের আকাশে ওড়া।
আনুষ্ঠানিকভাবে ঢাকা-বরিশাল আকাশপথে বিমান ওড়া বন্ধ হচ্ছে ইউএস বাংলার বিমান বলে জানান সংশ্লিষ্টরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বরিশাল বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের কাউন্টারটি ঢেকে রাখা হয়েছে। বৃহস্পতিবার থেকে আকাশপথে বন্ধ হচ্ছে তাদের বিমান চলাচল।

নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্টরা জানিয়েছেন, ধারণ ক্ষমতার পুরো যাত্রী পাওয়ার পরও ঢাকা-বরিশাল রুটে ফ্লাইট না চালানো রহস্যজনক। উড়োজাহাজ ও যাত্রী সংকটের কথা জানিয়ে এর আগে গত বছরে নভোএয়ারের চলাচল বন্ধ হয়। একই অজুহাত এবার ইউএস-বাংলারও।

এ পথের পর্যবেক্ষকরা জানান, ঢাকা-বরিশাল দেশের অন্য যে কোনো উড়াল পথের চেয়ে লাভজনক। মাত্র ৬১ অ্যারোনটিক্যাল মাইলের এই দূরত্বটুকু পার করতে সাড়ে ৩ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ভাড়া নেয় বিমান সংস্থাগুলো। এরপরও বিমান চলাচল বন্ধ হয়ে গেলে ভোগান্তির শেষ থাকবে না তাদের।

রাসেল নামে এক বিমানযাত্রী বলেন, আমি বিদেশি একটি কোম্পানিতে চাকরি করি। প্রতি সপ্তাহে আমাদের বিদেশ থেকে ডেলিগেট আসেন। এ অবস্থায় বিমান বন্ধ হয়ে গেলে চরম বিপদে পড়তে হবে।

আয়শা নামে আরেক যাত্রী বলেন, আমার মা অসুস্থ। প্রতি এক মাস পরপর ঢাকায় নিয়ে ডাক্তার দেখাতে হয়। এমন অবস্থায় বিমান বন্ধ হয়ে গেলে মাকে নিয়ে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়তে হবে।

বেসরকারি এসব প্রতিষ্ঠানের মতো টিকে থাকা রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ বিমানও যদি একই পথে হাঁটে তাহলে বরিশালের যাত্রীরা আকাশপথে আর চলাচল করতে পারবেন না।

বরিশাল ইউএস-বাংলা এয়ারলাইন্সের স্টেশন ইনচার্জ সৈয়দ মুস্তাইন হোসেন বলেন, খরচ বেড়েছে, ট্যাক্সও বাড়ানো হয়েছে। সেটার সঙ্গে সামঞ্জস্য করে আমরা ভাড়াটা ওইভাবে বরিশাল থেকে পাচ্ছি না।

বরিশাল সামাজিক সম্প্রীতির সাধারণ সম্পাদক ডা. সুদীপ কুমার হালদার বলেন, অর্থনৈতিকভাবে আমাদের যে উন্নয়ন সেখানে আকাশপথ একান্ত জরুরি। পদ্মা সেতুর কারণে বরিশালে শিল্প উন্নয়ন হচ্ছে। এমন অবস্থায় বিমান চলাচল থেমে গেলে উন্নয়নে ভাটা পড়বে। আমরা চাই বেসরকারি বিমানগুলো তাদের সার্ভিস চালু করুক।

চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ধারণ ক্ষমতার ৮৪ ভাগ যাত্রী বহন করে ইউএস-বাংলা। কেবল জুলাইয়েই ধারণক্ষমতার ৯২ ভাগ যাত্রী ওঠে তাদের উড়োজাহাজে। এরপরও ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে এয়ারলাইন্সটি।

বাংলাদেশ সময়: ১৫:৩১:৪৩   ২৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


খাদ্য নিরাপত্তায় নিরাপদ মজুদ ও গুণগত মানকে অগ্রাধিকার দিতে হবে: খাদ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে গভীর রাতে বসতবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট, আহত ৩
সাঁতার শেখানোর মাধ্যমে শিশুদের আত্মরক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
ভারত-বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ়ে ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ
রাজশাহী রেশম কারখানা পরিদর্শন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী
শপথ নিলেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া
১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখ কৃষক
আবারও চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা সাহেবরামপুরের মুরাদ সরদা‌রের
চরভদ্রাসনে ১৭ বছর পর দখলমুক্ত হলো অসহায় পরিবারের জমি
স্পীকার কর্তৃক জাতীয় সংসদ ভবন লেকে পোনা মাছ অবমুক্তকরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ