বেগম খালেদা জিয়া আমাদের অনুপ্রেরণা ও শক্তি: সাখাওয়াত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বেগম খালেদা জিয়া আমাদের অনুপ্রেরণা ও শক্তি: সাখাওয়াত
শনিবার, ১৬ আগস্ট ২০২৫



বেগম খালেদা জিয়া আমাদের অনুপ্রেরণা ও শক্তি: সাখাওয়াত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৫টায় শহরের মিশনপাড়া হোসিয়ারি সমিতি কমিউনিটি সেন্টারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বেগম খালেদা জিয়া আমাদের অনুপ্রেরণা ও শক্তি। এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তিনি অগ্রপথিক ছিলেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও আইনের শাসন প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা অনন্য। বিএনপিকে সারা দেশে একটি সুন্দর ও সুসংগঠিত রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা করায় আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।

মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা এক-এগারোর সময় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে গ্রেপ্তার করেছিল। সেদিন ষড়যন্ত্রকারীরা বেগম জিয়াকে একটি প্রেসক্রিপশন দিয়ে বলেছিল—দেশ আপনারা চালাবেন, কিন্তু প্রেসক্রিপশন আসবে দেশের বাইরে থেকে। তিনি দৃঢ়ভাবে বলেছিলেন, ‘আমি আমার দেশ ও জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবো না।’ এ কারণেই তাঁকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসানো হয়নি। এরপর গত ১৬ বছর আমরা আওয়ামী লীগের দুঃশাসনে জর্জরিত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদস্য অ্যাডভোকেট রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. এইচ এম আনোয়ার প্রধান, হাবিবুর রহমান মিঠু, বরকত উল্লাহ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:৩৩   ৩৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ