বঙ্গবন্ধু সকল সম্প্রদায় ও সকল ধর্মের মানুষদের একসূত্রে গেঁথেছিলেন : খাদ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গবন্ধু সকল সম্প্রদায় ও সকল ধর্মের মানুষদের একসূত্রে গেঁথেছিলেন : খাদ্যমন্ত্রী
বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩



বঙ্গবন্ধু সকল সম্প্রদায় ও সকল ধর্মের মানুষদের একসূত্রে গেঁথেছিলেন : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের সকল সম্প্রদায়ের, সকল ধর্মের মানুষদের এক সূত্রে গেঁথেছিলেন। তারই ধারাবাহিকতা তাঁরই সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত বাংলাদেশ আজ অসাম্প্রদায়িকতার প্রকৃষ্ট উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আজ বুধবার শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।
জেলা পূজা উদযাপন কমিটি কালিতলা শ্রী শ্রী বুড়া কালিমাতা মন্দির চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী নির্মল কৃষ্ণ সাহা। এ সময় নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা প্রশাসক মো. গোলাম মওলা, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক বক্তব্য রাখেন।
খাদ্যমন্ত্রী বলেন, ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশের দৃষ্টান্ত বিরল। এখানে মুসলমানদের ধর্মীয় উৎসবগুলোতে যেমন সকল ধর্মের মানুষ স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন, ঠিক তেমনই অন্য ধর্ম্বাবলম্বীদের ধর্মীয় উৎসবগুলোতে মুসলমান সম্প্রদায়ের সকল মানুষ একইভাবে অংশগ্রহণ করেন।
সব ধর্মের মুল বাণী মানুষের কল্যাণ উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, আদিকাল থেকেই এ দেশে প্রতিটি ধর্মীয় অনুষ্ঠান সাধারণ মানষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়ে আসছে। আর অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মান ছিল বঙ্গবন্ধুর উদ্দেশ্য। দিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথার্থই বলে থাকেন ধর্ম যার যার উৎসব সবার।
পরে খাদ্যমন্ত্রী জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রাটি কালিতলা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় কালিতলা শ্রী শ্রী বুড়া কালিমাতা মন্দির চত্বরে এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৬:৪০:০৭   ৩৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এলডিডিপি প্রকল্পের মেয়াদ শেষ, আলফাডাঙ্গায় সরকারি মোটরসাইকেল ব্যবহার নিয়ে কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ
কাল‌কি‌নিতে আলীপুর উচ্চ বিদ‌্যাল‌য় শিক্ষার মান উন্নয়ন ও এসএস‌সিতে ভা‌লো ফ‌লাফ‌ল রক্ষায় সামাজিক সচেতনতার আহ্বান
আলফাডাঙ্গায় জমি-বিরোধে একঘরে পরিবার, শেষ পর্যন্ত সমঝোতায় ফিরল সম্প্রীতি
আল কোরআন ও আল হাদিস
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের সাক্ষাৎ, পৌঁছে দিলেন প্রধানমন্ত্রীর চিঠি
সরিষাবাড়ীতে আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১
স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
জমির উদ্দিন সরকারসহ সাবেক ১৫ এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ