ফতুল্লার বিন্দু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাশার গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লার বিন্দু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাশার গ্রেপ্তার
বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩



ফতুল্লার বিন্দু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাশার গ্রেপ্তার

ফতুল্লার আনোয়ার হোসেন বিন্দু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাশার ওরফে বশির (৩৮) কে বরিশাল থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বশির ফতুল্লার মাসদাইরের কবির হোসেনের ছেলে। বুধবার (৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব ১১ এর সিনিয়র এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভিকটিম আনোয়ার হোসেন বিন্দুর সাথে কুরবানির চামড়া বেচাকেনা নিয়ে এজাহারনামীয় আসামিদের ঝগড়া হয়। এর সূত্র ধরে ২০০৫ সালের ২৬ জানুয়ারি আসামিরা ভিকটিমকে চাপাতি ও রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান।

পরবর্তীতে ভিকটিমের পরিবারের লোকজন তাকে খানপুর হাসপাতালে ভর্তি করিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ভিকটিমের মা বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় একটি হত্যা মামলার দায়ের করেন।

ওই হত্যাকাণ্ডের পর থেকে বশির কৌশলে এনআইডি কার্ডে নিজের নাম ও ঠিকানা পরিবর্তন করে আত্মগোপনে চলে যান। আসামির অনুপস্থিতিতেই ২০২৩ সালের ১১ জুন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিজ্ঞ বিচারক বশিরকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

পরে র‌্যাব পলাতক বশিরের সঠিক নাম ও ঠিকানা যাচাই করে তাকে শনাক্তের পর কওে গ্রেপ্তারের চেষ্টা করে। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে গত ৫ সেপ্টেম্বর বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন লেবুখালী ব্রিজ সংলগ্ন শ্যামলী পরিবহণ বাস স্ট্যান্ডের সামনে থেকে তাকে ধরতে সক্ষম হয় র‌্যাব।

বাংলাদেশ সময়: ২২:২৬:২৩   ৪৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ