রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এসে পোঁছেছেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এসে পোঁছেছেন
বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩



রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এসে পোঁছেছেন

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আজ সন্ধ্যায় ঢাকায় এসে পোঁছেছেন। এই প্রথম কোনো রুশ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এলেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার রুশ প্রতিপক্ষকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান।
মোমেন আজ সন্ধ্যায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে জ্বালানি, খাদ্য নিরাপত্তা, সার সরবরাহ এবং রোহিঙ্গা সংকটের মতো দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর শেষ করে ৯-১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে যোগ দেবেন।

বাংলাদেশ সময়: ২২:০০:৩৬   ৩৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ