বীরাঙ্গনা মঞ্চ করবে নাসিক: মেয়র আইভী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বীরাঙ্গনা মঞ্চ করবে নাসিক: মেয়র আইভী
বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩



বীরাঙ্গনা মঞ্চ করবে নাসিক: মেয়র আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘এদেশে মুক্তিযুদ্ধ চলাকালীন অসংখ্য মা-বোনের সম্ভ্রমহানি হয়েছিল। তারা বীরাঙ্গনা, তাদের সম্মান করতে হবে। মুক্তিযুদ্ধে তাদের অনেক অবদান ছিল। তাদের কথা আমরা কখনও ভুলবো না। সবই কী পুরুষদের কৃতিত্ব? মায়েদের মর্যাদা দিতে হবে। যদি দেশে ‘মা’ না থাকে অনেকে জন্মের মুখও দেখতে পারবেন না। মা-ই বলতে পারে তার সন্তানের পরিচয় কী। ইতিহাসে বীরাঙ্গনাদের লুকানো হচ্ছে। অনেকে বই লিখেন, যারা ফাইন্যান্স করে তার পক্ষে লেখা হচ্ছে, এটা ঠিক না। জল্লারপাড়া নাসিকের মুক্তমঞ্চকে ‘বীরাঙ্গনা মঞ্চ’ নামকরণ করা হবে।’

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে ‘নারীপক্ষ’ আয়োজনে ‘স্বাধীনতার ৫০ বছর বীরাঙ্গনার অবহেলা-অপমান এবার হোক অবসান’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চারুকলা ইনষ্টিটিউট পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট আহসানুল করিম চৌধুরী বাবুল, সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, সদস্য ও জেলা খেলাঘর আসরের সভাপতি জহিরুল ইসলাম, প্রতিষ্ঠাতা নারায়ণগঞ্জ চারুকলা ইনষ্টিটিউটের অধ্যক্ষ সমীরণ চৌধুরী ও নারীপক্ষ সংগঠনের গীতা সাহা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৪২:৪৮   ৪৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ