বাংলাদেশে খাদ্যপণ্য রফতানিতে বিধিনিষেধ দিলো মিয়ানমার

প্রথম পাতা » আন্তর্জাতিক » বাংলাদেশে খাদ্যপণ্য রফতানিতে বিধিনিষেধ দিলো মিয়ানমার
শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩



বাংলাদেশে খাদ্যপণ্য রফতানিতে বিধিনিষেধ দিলো মিয়ানমার

সম্প্রতি সোনালী ব্যাংক মিয়ানমারের দুটি বড় ব্যাংকের সম্পদ জব্দ করার সিদ্ধান্ত নেয়। এখন রাখাইন রাজ্যের মংডু হয়ে বাংলাদেশে খাদ্যপণ্য রফতানিতে নিষেধাজ্ঞা দিয়েছে মিয়ানমারের সামরিক সরকার।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) ইয়াঙ্গুনভিত্তিক সংবাদ সংস্থা মিয়ানমার নাউ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, গত ১ সেপ্টেম্বর দেশটির সামরিক সরকারের বাণিজ্য মন্ত্রণালয় চাল, মটরশুঁটি, চীনাবাদাম এবং পেঁয়াজসহ নিষিদ্ধ পণ্যগুলো শুধু রাখাইন রাজ্যের রাজধানী সিত্তয়ের বাণিজ্যিক অঞ্চলের মধ্য দিয়ে পাঠাতে হবে বলে ঘোষণা দিয়েছে। এই আদেশটি গত ৪ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলে উল্লেখ করেছে মন্ত্রণালয়।

এ বিষয়ে জান্তা সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য বিভাগের মহাপরিচালক মিন্ট থুরা জানিয়েছেন,

বাংলাদেশের সোনালী ব্যাংক বিধিনিষেধ আরোপ করেছে। এতে মানুষ ও পণ্য পাচার হতে পারে। তাই চোরাচালান রুখতে সিত্তওয়ের মধ্য দিয়ে রফতানি করতে হবে।

এর আগে চলতি বছরের জুনে মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রেজারি মিয়ানমারের সামরিক সরকার নিয়ন্ত্রিত দুটি আর্থিক প্রতিষ্ঠান মিয়ানমার ফরেন ট্রেড ব্যাংক (এমএফটিবি) ও মিয়ানমার ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্শিয়াল ব্যাংকের (এমআইসিবি) বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। এ সময়ে তাদের সোনালী ব্যাংকের কাছে থাকা সব মিলিয়ে ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি সম্পদ জব্দ হয়ে যায়।

মিয়ানমার নাউ-এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে এমএফটিবি এবং এমআইসিবির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়ার পর তাদের এই সম্পদ জব্দ করতে বড় রকমের চাপ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র সরকার। এই দুই ব্যাংকের মাধ্যমেই মিয়ানমারের বেশির ভাগ লেনদেন সম্পন্ন হয়।

১৯৯৫ সালে তখনকার সামরিক শাসকের আমলে এ ধরনের লেনদেনের বিষয়ে প্রথম চুক্তি স্বাক্ষর করে এমআইসিবি ও সোনালি ব্যাংক। যার মাধ্যমে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ত্বরান্বিত হয়।

এ বিষয়ে রাখাইন রাজ্যের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান টিন অং ওও বলেছেন,

এই বিধিনিষেধগুলো রাজ্যের অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে না। কারণ, এখনও সিত্তওয়ের মাধ্যমে পণ্য রফতানি করা যেতে পারে।

মিয়ানমারের সামরিক সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে আগস্টের মধ্যে মংডু হয়ে বাংলাদেশে রফতানি করা পণ্যের মোট মূল্য ৪ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৩৫:১৯   ৬৬২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান
মিয়ানমারের গণহত্যার রায়ে ইসরায়েলের বিরুদ্ধে নতুন আইনি শঙ্কা
আইসিজের জেনোসাইড রায় প্রত্যাখ্যান করে ‘অন্যায়’ বলল মিয়ানমার
ভিসা ও মাস্টারকার্ডের সেবাদাতা প্রতিষ্ঠানে সাইবার হামলা
ইরান যুদ্ধে বিপুল অর্থ খরচ দেখাল যুক্তরাষ্ট্র: কমছে না ব্যয়, বাড়ছে শঙ্কা
ইসলাম হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ধর্ম
পুতিনের সঙ্গে বৈঠক, অনেক চমৎকার কিছুর প্রত্যাশা ট্রাম্পের
বইয়ের স্টল বসানো নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে উত্তেজনা
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক
চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ