‘প্রধানমন্ত্রীকে বিশ্বনেতাদের সঙ্গে দেখা করতে উৎসাহিত করেছেন মোদি’

প্রথম পাতা » আন্তর্জাতিক » ‘প্রধানমন্ত্রীকে বিশ্বনেতাদের সঙ্গে দেখা করতে উৎসাহিত করেছেন মোদি’
রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩



‘প্রধানমন্ত্রীকে বিশ্বনেতাদের সঙ্গে দেখা করতে উৎসাহিত করেছেন মোদি’

দিল্লিতে জি-২০ সম্মেলনের পুরোটা সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বনেতাদের সঙ্গে দেখা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎসাহিত করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই’র সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এসময় জি-২০ সম্মেলনে বাংলাদেশকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ড. এ কে আবদুল মোমেন।

তিনি বলেন, বাংলাদেশকে ব্যাপক সম্মানিত করেছে ভারত। আমরা খুবই গর্বিত। প্রধানমন্ত্রীও (শেখ হাসিনা) বলেছেন, অতিথি দেশ হিসেবে আমন্ত্রণ জানিয়ে আমাদের সম্মানিত করা হয়েছে এবং আমরা ভারতের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। গ্লোবাল সাউথের সমস্যাগুলো উত্থাপন করার জন্য আমাদের সম্মান ও বিশেষ অধিকার দিয়েছে তারা।

তিনি জানান, সম্মেলনের পুরোটা সময় শেখ হাসিনাকে অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গে দেখা করতে উৎসাহিত করেছেন নরেন্দ্র মোদি।

এর আগে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে জি-২০ সম্মেলনে যোগ দিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৯ সেপ্টেম্বর জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিন্ন ভিন্ন অধিবেশনে যোগ দেন এবং শীর্ষ সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি, ওয়ান ফিউচার’ শীর্ষক দুটি বক্তৃতা দেন।

সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। সফর শেষে রোববার বিকেল সাড়ে ৩টায় ঢাকায় ফিরবেন তিনি।

বাংলাদেশ সময়: ১২:১০:৩৩   ৩৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ