‘দোষীদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়েছেন ডিএমপি কমিশনার’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘দোষীদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়েছেন ডিএমপি কমিশনার’
সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩



‘দোষীদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়েছেন ডিএমপি কমিশনার’

ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনায় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি কার্যালয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। এ সময় তার সঙ্গে ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

সাদ্দাম হোসেন বলেন, যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে এতে আমাদের সর্বস্তরের নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রোববার আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলাম। আজকে আবার ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করলাম। তিনি বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন।

এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হবে কি না? জানতে চাইলে সাদ্দাম হোসেন জানান, ডিএমপির বিভাগীয় তদন্তের প্রতি আস্থা রাখছে ছাত্রলীগ।

এর আগে, শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে নির্মমভাবে পিটিয়ে আহত করার অভিযোগ উঠে পুলিশের রমনা বিভাগের এডিসি হারুন অর রশিদের বিরুদ্ধে।

মারধরের শিকার দুই নেতা হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় বিজ্ঞানবিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম। ঘটনার পর তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় রোববার (১০ সেপ্টেম্বর) এডিসি হারুনকে এপিবিএনে বদলি করা হয়েছে। অন্যদিকে ঘটনা তদন্তে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে ডিএমপি।

বাংলাদেশ সময়: ১৬:৩৬:৩৬   ৩২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ